ঢাকাMonday , 7 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মহাসড়কে যানজট কমাতে ১৪ ওয়াচ টাওয়ার

Link Copied!

igpনিজস্ব প্রতিবেদক : কোরবানির হাটকে কেন্দ্র করে এবার রাজধানীতে অজ্ঞানপার্টির অপতৎপরতা বন্ধে সক্রিয়ভাবে কাজ করছে পুলিশ। এ ছাড়া ঈদ উপলক্ষে রাস্তায় ট্রাফিক যানজট পর্যবেক্ষণ ও সমাধান করতে হাইওয়েতে ১৪টি ওয়াচ টাওয়ার বসানো হবে।
সোমবার দুপুরে পুলিশ সদর দফতরের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক এ কথা বলেন।
তিনি বলেন, মহানগরগুলোতে অজ্ঞানপার্টির শতাধিক সদস্য গ্রেফতার হলেও সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অজ্ঞানপার্টির তৎপরতা কমছে না। তবে কোরবানির ঈদ ও পশুর হাটকে কেন্দ্র করে ঢাকাসহ মহানগরগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে। শুধু পুলিশ নয়, প্রত্যেককে ব্যক্তিগতভাবে অজ্ঞানপার্টি, মলমপার্টি সম্পর্কে সচেতন হতে হবে এবং আশপাশে সচেতনতা বাড়াতে প্রচারণা চালাতে হবে।
তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে অজ্ঞানপার্টির অপতৎপরতা বন্ধে কার্যকরী ব্যবস্থা নিতে ডিএমপি, ব্যবসায়ী, নিরাপত্তাকর্মী, বাস, ট্রাক, রেল কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। আশা করছি এবার অজ্ঞানপার্টির তৎপরতা থাকবে না।’আইজিপি বলেন, এবার হাইওয়ে ডিআইজির নেতৃত্বে মহাসড়কগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। নিরাপত্তা পরিস্থিতি ও ট্রাফিক ব্যবস্থা পর্যবেক্ষণে ১৪টি ওয়াচ টাওয়ার বসানো হবে।
পুলিশ আইজি বলেন, গত ঈদে টাঙ্গাইলে যে যানজট হয়েছিল, তা পুলিশের নিয়ন্ত্রণের বাইরে ছিল। ছয় লেনের গাড়ি একটা ব্রিজের ওপর দিয়ে যাওয়ার কারণে ওই যানজট দেখা দিয়েছিল। এবারো একই অবস্থা থাকলেও যানজট যাতে না হয়, পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে।