স্পোর্টস ডেস্ক : ডেভিড ওয়ার্নার ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়ায় তার পরিবর্তে ওপেনিংয়ে জো বার্নসের সঙ্গী হতে দলে যোগ দিয়েছেন অ্যারন ফিন। এবার ইনজুরির কারণে অলরাউন্ডার শেন ওয়াটসন ও পেসার নাথান কোল্টার নিল ছিটকে পড়ায় তাদের পরিবর্তে আরো দুজনকে স্কোয়াডে যোগ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়া। ওয়াটসন ও কোল্টার নিলের পরিবর্তে অস্ট্রেলিয়া দলে ঢুকেছেন পিটার হ্যান্ডসকম্ব ও জন হ্যাস্টিং।
গোড়ালির ইনজুরির কারণে শেন ওয়াটসন ও হ্যামস্ট্রিং ইনজুরির কারণে শেন ওয়াটসন ছিটকে পড়ায় এই দুজনের পরিবর্তে ভিক্টোরিয়ার দুই তরুণ তারকা পিটার হ্যান্ডসকম্ব ও জন হ্যাস্টিং অস্ট্রেলিয়া দলের সঙ্গে যোগ দিলেন।
এই দুজনের মধ্যে হেস্টিং জাতীয় দলের হয়ে ১১টি ওয়ানডে, তিনটি টি-২০ ও একটি টেস্ট খেললেও এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি পিটার হ্যান্ডসকম’র।
প্রসঙ্গত, পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে আপাতত ২-০ তে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। আগামী মঙ্গলবার দুই দলের মধ্যবার তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়া জিতলেই দুই ম্যাচ বাকি থাকতে সিরিজ পকেটে পুরবে স্টিভেন স্মিথের দল।

