ঢাকাMonday , 7 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু

Link Copied!

CU-gateচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফরম পূরণ রাত ১২টার পর থেকে থেকে শুরু হয়েছে।
মোবাইলে টেলিটক অপারেটরের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এসএমএস বা অনলাইনে কাঙ্খিত ইউনিটের ফরম পূরণ করতে পারবে। এ প্রক্রিয়ায় বিরতিহীনভাবে চলবে ৩০ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
এদিকে ভর্তি আবেদনের যোগ্যতায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। সকল ইউনিটের গত বছরের যোগ্যতার চেয়ে এবার দশমিক ২৫ পয়েন্ট কমানো হয়েছে। এছাড়া এবারের এইচ এস সি ফলাফল বিপর্যয়ের কারণে পূর্ব যে যোগ্যতা ছিল তা শিথিল করে তা থেকে দশমিক ২৫ পয়েন্ট কমানো হয়েছে। তবে ভর্তির আবেদনের ৪৭৫ টাকা অপরিবর্তিত রয়েছে।
এবার বেশ কিছু বিভাগে আসন সংখ্যা এবং প্রতিবন্ধি কোটা বৃদ্ধি করা হয়েছে।
দুটি নতুন বিভাগে ভর্তি:
বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ অনার্স (সম্মান) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে নতুন দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। কলা অনুষদের অধিনে সঙ্গীত বিভাগ ও শিক্ষা অনুষদের (নতুন অনুষদ) অধিনে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সাইন্সেস বিভাগ। সঙ্গীত বিভাগে ২০ ও ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সাইন্সেস ৩০ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। আর এজন্য এবার শিল্পী এবং খেলোয়ার কোটা বাতিল করা হয়েছে।
রোববার চবির চারুকলা ইনস্টিটিউটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী  এসএমএস বা অনলাইনে আবেদন প্রক্রিয়া উদ্বোধন করেন। ডেপুটি রেজিস্ট্রার ফরহাদ হোসেনের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, চবির রেজিস্ট্রার কামরুল হুদা, প্রক্টর আলী আজগর চৌধুরী, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর সেকান্দার চৌধুরীসহ অন্যান্য বিভাগের ডিন।