ঢাকাMonday , 7 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জবি ম্যানেজমেন্ট ক্লাবের ‘জার্নি টু ক্যারিয়ার’

Link Copied!

JNUনিজস্ব প্রতিবেদক : ২ ও ৩ সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল ‘জার্নি টু ক্যারিয়ার’ শিরোনামে একটি সেমিনার ও ওয়ার্কশপ।
বিডিজবসের সহযোগিতায় সেমিনারের আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ক্লাব। বর্তমান সময়ে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে চাকরির পরিবেশ, চাকরির সুযোগ ইত্যাদি নিয়ে আলোচনা করেন বিডিজবসের সেলস ও মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার প্রকাশ রায় চৌধুরী।
সেই সঙ্গে কীভাবে একটি সিভি চাকরি পাওয়ার ক্ষেত্রে একধাপ এগিয়ে নিয়ে যেতে পারে তা নিয়েও আলোচনা করেন এবং হাতে কলমে তা শেখানো হয়।
এছাড়াও বিডিজবসের মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মুহাম্মাদ এনামুল হাসান নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটি বিশেষ সেশন নেন। প্রকাশ রায় চৌধুরী বলেন, ‘আমরা কাঙ্ক্ষিত চাকরি পেতে ব্যর্থ হই শুধুমাত্র সঠিক তথ্যের অভাবে আর প্রাথমিকভাবে আবেদনের ক্ষেত্রে আমরা অনেকেই ভুলভাবে সম্পাদিত সিভি জমা দিয়ে থাকি, যা কি না প্রথমধাপেই বাদ পরে যায়।’
চাকরি নিয়ে ফলপ্রসূ আলোচনা শেষে একটি প্রশ্নোত্তর পর্বেরও আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান ও ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভুঁইয়া। এছাড়াও অতিথি হিসেবে ছিলেন ব্যাবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনিরুজ্জামান।
এতে সভাপতিত্ব করেন ম্যানেজমেন্ট ক্লাবের উপদেষ্টা রাবেয়া রহমান। আর অনুষ্ঠানটির সার্বিক নিয়ন্ত্রণ করেন ম্যানেজমেন্ট ক্লাবের নিয়ন্ত্রক মুহাম্মাদ শহিদুল্লাহ তাশফিক। দুই দিনব্যাপী এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রায় ১০০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
ম্যানেজমেন্ট ক্লাবের প্রেসিডেন্ট মুহাম্মাদ সাব্বিরুল ইসলাম সেমিনার প্রসঙ্গে বলেন, ‘দিন যত যাচ্ছে চাকরির বাজার ততটাই প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠছে। সেই প্রতিযোগিতাপূর্ণ বাজারে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে প্রত্যেক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই চাকরির বাজার এবং পরিবেশের সঙ্গে পরিচিত হয়ে উঠতে হবে এবং সেই পরিবেশের সঙ্গে খাপ-খাওয়ানোর জন্য নিজেকে দক্ষ করে তুলতে হবে। আর এই উদ্দেশ্যেই উক্ত সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করেছি আমরা।’