ঢাকাMonday , 7 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী ব্যাংকের ৩০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

Link Copied!

islami bankঅর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমটেডের শেয়ার বিক্রি করে দিচ্ছে ব্যাংকটির অন্যতম প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা দুবাই ইসলামী ব্যাংক।
সোমবার ইসলামী ব্যাংকের ৩০ লাখ শেয়ারের মধ্যে ২৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে বিদেশি ব্যাংকটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্রে জানা গেছে, দুবাই ইসলামী ব্যাংকের হাতে থাকা ইসলামী ব্যাংকের ৩০ লাখ শেয়ারের মধ্যে ২৯ লাখ শেয়ার বিক্রি করবে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বাজার দরে এসব শেয়ার বিক্রি করা হবে।
এর আগে ১০ আগস্ট ৩৭ লাখ ৩ হাজার ৫৪০টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিল ব্যাংকটির করপোরেট উদ্যোক্তাটি। ঘোষণা দেওয়ার ১০ দিনের মধ্যেই শেয়ার বিক্রি সম্পন্ন করে দুবাই ইসলামী ব্যাংক।