ঢাকাMonday , 7 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভাগ্নে ইমরানে মুগ্ধ আমির খান

Link Copied!

imran-khanবিনোদন ডেস্ক : নিজের অভিনীত সেরা ছবি বলিউডের মিস্টার পারফেশনিস্ট খ্যাত অভিনেতা ও মামা আমির খানকে দেখাতে পেরে দারুণ উচ্ছ্বসিত অভিনেতা ইমরান খান। আর ইমরান খানকে নতুনভাবে ছবিতে আবিস্কার করে মুগ্ধ আমির খানও।
জানা গেছে, মামা আমির খানকে নিজের ফিল্মের ক্যারিয়ারে আদর্শ বলে মানেন ইমরান খান, কিন্তু আমির যে ধরণের ছবিগুলো পছন্দ করেন সেগুলোতে অভিনয় করার খুব একটা সুযোগ হয়নি ভাগ্নে ইমরান খানের।তবে মুক্তির প্রতীক্ষায় থাকা আসন্ন ছবি ‘কাট্টি বাট্টি’কে তিনি আমির খানের আইডলজির সাথে যায় বলে ছবিটি মামাকে দেখিয়েছেন তিনি। আর এমন একটি ছবি মামাকে দেখাতে পেরে দারুণ উচ্ছ্বসিত ইমরান। আর এমন ছবিতে ইমরান এতো চমৎকার অভিনয় করায় তাকেও অভিনন্দন জানিয়েছেন আমির। শুধু তাই না, তিনি নিজেও ভাগ্নে ইমরান খানের ছবিটি প্রমোট করছেন।
মুক্তির প্রতীক্ষায় থাকা আসন্ন ছবি ‘কাট্টি বাট্টি’ চলতি মাসের ১৮ তারিখে মুক্তি পেতে যাচ্ছে। ছবিটিতে ইমরান খান স্থাপত্য বিদ্যার ছাত্রের চরিত্রে অভিনয় করেছেন।ছবিটি নিয়ে দারুণ আশাবাদী ইমরান খান। তিনি বলেন, প্রত্যেকটা ছবি মুক্তির আগেই দারুণ ভয়ে থাকি। আর আমার সব ছবির সমালোচক মামা আমির খান। তিনিই আমার অভিনয়ের সমালোচনা করেন। ‘কাট্টি বাট্টি’ নিয়ে ভীষণ ভয়ে ছিলাম, কিন্তু মামার প্রশংসা পাওয়ায় ভয়টা কেটে গেছে।
উল্লেখ্য, ইমরান খান অভিনীত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘কাট্টি বাট্টি’তে তার বিপরীতে অভিনয় করেছেন বর্তমান সময়ের বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী কঙ্গনা রানাউত। ছবিটি নির্মাণ করেছেন নিখিল আদভানি।