বিনোদন ডেস্ক : বিনোদনের সাথে ক্রিকেটের দহরমটা সেই পুরনো কালের। বিশেষত ভারতে বলিউডের নায়িকাদের সাথে জাতীয় দলের ক্রিকেটারদের প্রেমের হিড়িক সে কথায় মনে করিয়ে দেয়। জহির খান-ইশা সর্ভানি, হরভজন সিং-গীতা বসরা, বিরাট-আনুশকার প্রেমের কথা প্রায় সবারই জানা। এই তালিকায় খুব গাঢ়ভাবে যোগ হচ্ছেন ভারতের আরেক ক্রিকেটার যুকরাজ সিং।যদিও এর আগে দীপিকা পাডুকোনের সাথে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল।
জানা গেছে, সালমান খান অভিনীত বলিউড ছবি ‘বডিগার্ড’-এ কারিনা কাপুরের বোনের চরিত্রে যে মেয়েটি অভিনয় করেছে তারসাথে ডেটিংয়ে ব্যস্ত ছয় বলে ছয় ছক্কা হাকানো বিধ্বংসী ব্যাটসম্যান যুবরাজ সিং। ইদানিং প্রায় সময়ই নাকি তাদের দু’জনকে একসাথে দেখা যায়।যদিও এসব বিষয়ে কোনো কথা বলতে রাজি নন যুবরাজ কিংবা হাজেল।
ভারতের শীর্ষস্থানীয় পিঙ্ক ভিলা জানিয়েছে, হাজেল ও যবরাজকে প্রায়ই এখন পাব্লিকলি ঘোরাফেরা করতে দেখা যায়। এবং সস্প্রতি তাদের দু’জনকে একসাথে লন্ডন যেতেও দেখা গেছে, শুধু তাই না ভারতেও তারা ফিরেছেন একই বিমানে করে। উল্লেখ্য, হাজ়েল কিচের সাথে প্রেমের গুঞ্জনের আগেও কিম শর্মার ও দীপিকা পাডুকোনের সাথে ডেটিং করার খবর প্রকাশ হয়েছিল ভারতীয় বিভিন্ন মিডিয়ায়।

