বিনোদন ডেস্ক : ঈদের নাটকে জুটি বাধলেন অপুর্ব-টয়া। মিজানুর রহমান আরিয়ানের ‘ফ্যানপেজ’ নাটকে অভিনয় করেছেন তারা। ১ ও ২ সেপ্টেম্বর উত্তরায় নাটকটির দৃশ্যধারণ হয়েছে।
মুমতাহিনা টয়া জানিয়েছেন, ‘নাটকের গল্পটা ট্রায়াঙ্গেল লাভ। অপুর্ব ভাই একজন গায়ক। তার খ্যাতি দেশ জোড়া। ঘটনাক্রমে আমি তার প্রেমে পড়ে যাই। আমি চাই তিনি ক্যারিয়ারের জন্য অন্য কিছু করুক। আমাদের সঙ্গে আরো অভিনয় করেছেন শারলিন।’
ঈদে একটি বেসরকারী টিভি চ্যানেল নাটকটি প্রচার হবে।

