ঢাকাMonday , 7 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাজারে এলিটের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ইভো এয়ার

Link Copied!

alitতথ্যপ্রযুক্তি ডেস্ক : দেশের মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড এলিটের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ইভো এয়ার বাজারে আসার পর থেকেই সাড়া ফেলেছে। স্মার্টফোনটিতে  রয়েছে দারুণ সব লেটেস্ট ফিচার। দামও হাতের নাগালে।
স্মার্টফোন মেলাতেও এলিটের মোবাইলের স্টলে সর্বাধিক বিক্রি হয়েছে এই স্মার্টফোনটি। নজরকাড়া ডিজাইনের স্মার্টফোনটিতে রয়েছে ৫ ইঞ্চি সুপার অ্যামোলেড হাই হাইডেফিনেশন ডিসপ্লে যা সূর্যের আলোতেও দেখা যাবে স্পস্ট।
এছাড়া রয়েছে ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, মিডিয়াটেক চিপসেট, চতুর্থ প্রজন্মের মালি গ্রাফিক্স, ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ এবং ২ গিগাবাইট র‌্যাম। অপারেটিং সিস্টেম হিসেবে ডিভাইসটিতে রয়েছে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ললিপপ ৫.০।
ফোনটিতে সিএনসি ডায়মন্ড কাটিং টেকনোলজি আর অ্যালুমিনিয়ামের উপাদান থাকায় হ্যান্ডসেটটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। এর ডিসপ্লে সুরক্ষায় আছে গরিলা গ্লাস থ্রি, ফলে ডিসপ্লেতে সহজে দাগ পড়বে না।
ছবি তোলার জন্য ডিভাইসটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং ডুয়েল টোন ফ্ল্যাশ। এতে উন্নত সেন্সর ছাড়াও নয়েজ রিডাকশন, সেলফ টাইমার ইত্যাদি অপশনের পাশাপাশি ফেস বিউটি মোড, মাল্টি অ্যাঙ্গেল ভিউ মোড রয়েছে।
সেলফি ও ভিডিও চ্যাটের জন্য রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। স্মার্টফোনটিতে একই সাথে দুইটি সিম কার্ড ব্যবহার করা যাবে। দুটি সিম কার্ডেই আছে থ্রিজি সুবিধা। এছাড়া এজ, ওয়াইফাই, ব্লুটুথ, ওটিজি এবং ওটিএ আপডেট সুবিধা তো রয়েছেই।
৫.৮ মিলিমিটার পুরুতের স্মার্টফোনটিতে রয়েছে টিসিএল হাইডেনসিটি ব্যাটারি। উন্নত প্রযুক্তি ব্যবহার করার কারণে ফোনটিতে চার্জ থাকে দীর্ঘক্ষণ।
১৩ মাসের ওয়ারেন্টিসহ স্মার্টফোনটির মূল্য ধরা হয়েছে মাত্র ১৪ হাজার ৬৬৬ টাকা।