ঢাকাMonday , 7 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন বেতন কাঠামো মন্ত্রিসভায় অনুমোদন

Link Copied!

cabinetনিজস্ব প্রতিবেদক : বেতন ও চাকরি কমিশন ২০১৩, সশ্রস্ত্রবাহিনী বেতন কমিটি ২০১৩ এ সংক্রান্ত সচিব কমিটির সুপারিশের আলোকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো ও ভাতা অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার এক বৈঠকে নতুন বেতন স্কেল ও ভাতা অনুমোদন করা হয়।
পূর্ব ঘোষণা অনুযায়ী নতুন বেতন কাঠামো জুলাই মাস থেকেই কার্যকর হয়েছে। নতুন এ কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেতন হবে ৮ হাজার ২শ এবং সর্বোচ্চ ৭৮ হাজার টাকা।
এদিকে টাইমস্কেল ও সিলেকশন গ্রেড থাকা না থাকাসহ বিভিন্ন জটিলতা দেখা দেয়ায় অধিকতর যাচাই-বাছাইসহ অনুমোদনের জন্য পে-স্কেল মন্ত্রিসভায় উঠতে এতো দেরি হয়।
বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ড. ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত পেকমিশন তাদের প্রতিবেদনে টাইমস্কেল ও সিলেকশন গ্রেড তুলে দেয়ার সুপারিশ করলে তা নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ দানা বাঁধে। এর ফলে পে-স্কেল নিয়ে নতুন করে চিন্তাভাবনা করতে হয়। সচিব কমিটির সুপারিশসহ প্রতিবেদনটি নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন। তার নির্দেশনা অনুযায়ী টাইমস্কেল ও সিলেকশন গ্রেড সংস্কার করা হয়।
সচিব কমিটির সুপারিশ অর্থমন্ত্রীর কাছে হস্তান্তরের পর নিয়মানুযায়ী তা অর্থ মন্ত্রণালয় যাচাই-বাছাই করা হয়। পরবর্তী সময়ে তা অর্থবিভাগের বাস্তবায়ন শাখায় পাঠানো হয়। এরই মধ্যে টাইমস্কেল ও সিলেকশন গ্রেড নিয়ে অসন্তোষের আশঙ্কা দেখা দেয়। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষকরা এর বিরোধিতা করে। ফলে এর আগে দুবার অনুমোদনের জন্য প্রস্তুত করা হলেও শেষ পর্যন্ত তা মন্ত্রিসভায় ওঠেনি।
জানা গেছে, মন্ত্রিসভায় অনুমোদন হওয়ার পরও পে-স্কেল চূড়ান্ত হতে অনেকগুলো কাজ করতে হবে। সেগুলো শেষ হতে আগামী অক্টোবর পর্যন্ত সময় লাগবে। তবে নতুন পে-স্কেল কার্যকর হবে জুলাই থেকেই।