ঢাকাMonday , 7 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেন্ডুলকারকে ছাড়িয়ে গেলেন কোহলি

Link Copied!

kohliস্পোর্টস ডেস্ক : শিরোনাম দেখে হয়তো ভাবছেন- ক্রিকেটের কোন রেকর্ডে টেন্ডুলকার ছাড়িয়ে গেলেন কোহলি? না, বিরাট কোহলি ক্রিকেটীয় কোনো রেকর্ডে কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাননি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ফলোয়ার  বা অনুসারীর সংখ্যার দিক দিয়ে টেন্ডুলকারকে ছাড়িয়ে গেছেন ভারতের টেস্ট অধিনায়ক।
সম্প্রতি শ্রীলঙ্কার মাটিতে ২১ বছর পর টেস্ট সিরিজ জয়ী ভারতীয় অধিনায়ক কোহলির টুইটারে অনুসারীর সংখ্যা ৮ মিলিয়ন ছাড়িয়েছে, যা বর্তমানে ৮.১ মিলিয়ন।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কোহলির পরে আছেন টেন্ডুলকার। ক্রিকেট আইকন টেন্ডুলকারের টুইটারে অনুসারীর সংখ্যা ৭.৭৩ মিলিয়ন। তার পরে রয়েছেন ভারতের ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, ৪.৫২ মিলিয়ন।অনুসারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কোহলি টুইট করেছেন, ‘৮ মিলিয়ন ফলোয়ার! দারুণ আনন্দের ব্যাপার। অসীম এই ভালোবাসার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।’