ঢাকাSunday , 6 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কমে গেছে দেশের সাক্ষরতার হার

Link Copied!

studyনিজস্ব প্রতিবেদক : দেশে সাক্ষরতার হার কমেছে ৪ শতাংশ। বর্তমানে দেশে সাক্ষরতার হার ৬১ শতাংশ বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। অথচ গতবছর তিনি জানিয়েছিলেন, বাংলাদেশের সাক্ষরতার হার ৬৫ শতাংশ।
পরিসংখ্যান ব্যুরোর বরাত দিয়ে গণশিক্ষা মন্ত্রী জানান, পাঁচ থেকে নয় বছর বয়সীদের মধ্যে সাক্ষরতার হার ১৬ দশমিক ৪৩ শতাংশ। ১০-১৪ বছর বয়সীদের মধ্যে ৬৭ দশমিক ৩৮ শতাংশ।
১৫ থেকে ১৯ বছর বয়সীদের সাক্ষরতার হার ৮২ দশমিক ১৭ শতাংশ, ২০ থেকে ২৪ বছর বয়সীদের ক্ষেত্রে ৭৫ দশমিক ০৯ শতাংশ এবং ১৫ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে ৭৮ দশমিক ৬৩ শতাংশ সাক্ষর করতে পারে।