ঢাকাSunday , 6 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইন্টারনেট উৎসবে যত ছাড়!

Link Copied!

ictতথ্যপ্রযুক্তি ডেস্ক : রাজধানীর বনানী সোসাইটি মাঠে গতকাল থেকে শুরু হয়েছে  বাংলাদেশ ইন্টারনেট উৎসব-২০১৫। ইন্টারনেট সচেতনতামূলক এই মেলায় দেশি অনলাইন ভিত্তিক সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। উৎসব উপলক্ষ্যে অংশ নেয়া প্রযুক্তি প্রতিষ্ঠান বিভিন্ন ছাড় ও অফার ঘোষণা করেছে।
উৎসবে অংশ নিয়েছে এসএসএল ওয়ারলেস। প্রতিষ্ঠানটির ইজি ডটকম ডট বিডি নামে  একটি স্টল সাজিয়েছে। ইজি ডটকম ডটবিডির মাধ্যমে অনলাইনে মোবাইলে রিচার্জ করার সুযোগ রয়েছে। মেলা উপলক্ষ্যে দর্শনার্থীরা যদি ইজি ডটকম ডটবিডির অ্যাপস ডাউনলোড করেন তবে ১০ টাকা থেকে ১ হাজার টাকা পর‌্যন্ত উপহার পাওয়ার সুযোগ রয়েছে।
এসএসএল ওয়ারলেস মেলায় আরেকটি অফার ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে কেউ যদি ওয়েবসাইট ডেভেলপ করেন অথবা সফটওয়্যার তৈরি করেন তবে ৭০ শতাংশ পর‌্যন্ত ছাড় দেয়া হবে।
অনলাইনের মাধ্যমে দৈনন্দিন প্রয়োজনীয় সবজি ঘরে সরবরাহ করছে সবজি বাজার ডটকম। উৎসব উপলক্ষ্যে মেলায় এসে কেউ যদি তাদের সদস্য হন, তবে তাদেরকে বিনামূল্যে সদস্য কার্ড দেয়া হচ্ছে। এই কার্ডধারীরা সবজি কেনার ক্ষেত্রে সকল সুবিধাসহ ৫ শতাংশ ছাড় পাবেন।
ই-সফট ইন্টারনেট উৎসব উপলক্ষ্যে তাদের মাধ্যমে ওয়েবসাইট তৈরি, ডিজাইন এবং রক্ষণাবেক্ষণের উপর ৫০ শতাংশ ছাড় ঘোষণা করেছে।
আই-প্রহরি তাদের সিকিউরিটি পণ্যে দিচ্ছে ২০ শতাংশ মূল্য ছাড়। এই প্রতিষ্ঠানের ক্যামেরা, অ্যালার্ম সার্ভিস এবং হোম প্যাকেজ রয়েছে।
ফ্রেসফিশ বিডি ডটকম উৎসব উপলক্ষ্যে ৫ শতাংশ ছাড় ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি থেকে ফরমালিনমুক্ত তাজা মাছ ঘরে বসেই পাওয়ার সুযোগ রয়েছে। এছাড়া ১ হাজার টাকার বেশি মাছের অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি।