ঢাকাSunday , 6 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশের বাজারে ষষ্ঠ প্রজন্মের এমএসআই গেমিং মাদারবোর্ড

Link Copied!

motherboardতথ্যপ্রযুক্তি ডেস্ক : দেশের প্রযুক্তি বাজারে এসেছে এমএসআই ব্র্যান্ডের জেড১৭০ সিরিজের ষষ্ঠ প্রজন্মের নতুন গেমিং মাদারবোর্ড।
নতুন এই গেমিং মাদারবোর্ডগুলো পারফরম্যান্স গেমিং, এন্থুজিয়াস্ট গেমিং ও আরসেনাল গেমিং- এই ৩টি ক্যাটাগরিতে বিভক্ত, যা গেমারদের প্রত্যাশা অনুযায়ী প্রয়োজনীয় মাদারবোর্ডটি কিনতে সাহায্য করবে।
ইন্টেল ষষ্ঠ প্রজন্মের প্রসেসর সাপোর্টেড এই মাদারবোর্ডগুলোতে রয়েছে ৪টি র‌্যামের স্লট, যা ডিডিআর-ফোর ৩৬০০ (ওসি) বাস পর্যন্ত সাপোর্ট দেবে। বেস্ট ইন ক্লাশ ফিচার ও টেকনোলজি সম্বলিত এই সিরিজের মাদারবোর্ডগুলোতে এ ছাড়াও রয়েছে ওসি জিনি ক্লিক বায়োস৪, কিলার ই২৪০০ গেমিং নেটওয়ার্কিংয়ে সর্বোচ্চ ফ্রাগ এবং সর্বনিম্ন ল্যাগ এর নিশ্চয়তা, অডিও বুস্ট২, সাউন্ড, ইউএসবি ৩.১ এবং সাটা ৮ এর মত আকর্ষণীয় সব ফিচার।
মডেলভেদে এই মাদারবোর্ডগুলোর দাম ১৭ হাজার ৮০০ টাকা থেকে ২৫ হাজার ৪০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, যার মাধ্যমে গ্রাহকেরা পাবেন মূল্যের বিপরীতে সর্বোচ্চ পারফরম্যান্সের সুবিধা।
বিশ্বখ্যাত এমএসআই ব্র্যান্ডের অত্যাধুনিক এই গেমিং মাদারবোর্ডগুলো সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বাজারে অবমুক্ত করেছে দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্যের প্রতিষ্ঠান ইউসিসি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএসআইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেকশন ম্যানেজার মাইকেল লিয়াং এবং সেলস স্পেশালিস্ট কেন সাং।
ইউসিসির মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. নিয়ামত হাসান নিমুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউসিসির হেড অব সেলস এজিএম মো. শাহিন মোল্লা, প্রোডাক্ট ম্যানেজার জায়নুস সালেখিন ফাহাদ এবং ইউসিসির অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ইউসিসির সঙ্গে সম্পৃক্ত উত্তরা, আইডিবি এবং এলিফ্যান্ট রোডের প্রায় ৮০ জন প্রথম সারির এমএসআই পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ছাড়াও বাংলাদেশের শীর্ষস্থানীয় গেমিং দল রেড ভাইপারসের সদস্যরাও অনুষ্ঠানের উপস্থিত ছিলেন।
আরো জানতে ভিজিট: www.ucc-bd.com।