ঢাকাSunday , 6 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
Link Copied!

sorryবিনোদন ডেস্ক : একই বিশ্ববিদ্যালয়ে পড়ে সজল ও বিন্দু। শৈশবেই মা হারিয়ে বাবার যত্নে বেড়ে ওঠা বিন্দু এক প্রকার নিঃসঙ্গ জীবনযাপনে অভ্যস্ত। বিন্দুকে খুব পছন্দ করে সজল। আর তাই বিন্দুর সামনে পড়লে স্বাভাবিক আচার-আচরণ হারিয়ে ফেলে সজল।
নিজেকে স্মার্ট করার জন্য বাজার থেকে বই কিনে স্মার্ট হওয়ার কৌশল শেখে সে। বিষয়টা বিন্দুর কাছে ধরা পড়লে সে খুব বিরক্ত হয়। নানা দ্বিধা-সংকোচের পর একদিন বিন্দুকে তার ভালোলাগার কথা বলতে সক্ষম হয় সজল। পরের দিন সজলকে বাসায় যেতে বলে বিন্দু। বাসায় যাওয়ার পর সজল জানতে পারে একটি কিডনি নিয়ে বেঁচে আছে বিন্দু। অন্য কিডনির অবস্থাও ভালো না।
শেষ চেষ্টা হিসেবে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে। সজলের চোখে সব অন্ধকার হয়ে আসে। ভালোবাসার মানুষের জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পৃথিবীকে বড় অচেনা মনে হয় তার। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে সরি শিরোনামের নাটকটি।
মোস্তফা মননের রচনায় নাটকটি পরিচালনা করেছেন- শাহীন স্বাধীন। এতে অভিনয় করেছেন- সজল, বিন্দু, ঝুনা চৌধুরী প্রমুখ। ৭ সেপ্টেম্বর, সোমবার রাত ১২টা ২ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।