বিনোদন ডেস্ক : গত কয়েক বছরে জুটিবদ্ধ হয়ে বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন ইমরান ও পূজা। সর্বশেষ গত বছর ‘কেন বারে বারে’ এবং ‘কি যাদু’ গান দুটি শ্রোতাপ্রিয়তা পায়।
সম্প্রতি নতুন আরও একটি গানে জুটিবদ্ধ হয়ে কাজ করলেন চলতি প্রজন্মের এ জনপ্রিয় দুই সংগীত তারকা। একটি নতুন দ্বৈত গানে কন্ঠ দিয়েছেন তারা। গানটির নাম ‘শুধু তুমি’। গানটির সুর-সংগীতায়োজন করেছেন ইমরান।
বর্তমানে ফোবানার শোতে অংশ নিতে ইমরান রয়েছেন আমেরিকায়। সেখানে যাওয়ার একদিন আগেই নিজের বেইলিরোডস্থ স্টুডিওতে এ গানটির রেকর্ডিং সেরেছেন তিনি। ‘যখনই ছুঁয়েছ এ মন, বদলে গেছে পৃথিবী’- এমন কথার এ গানটি স্থান পাবে ঈগল মিউজিকের ব্যানারে কোরবানি ঈদে প্রকাশ পেতে যাওয়া ‘প্রেমকাব্য’ শীর্ষক অ্যালবামে। এ অ্যালবামের তিন শিল্পী হলেন শফিক তুহিন, ইমরান ও বেলাল খান। তাদের প্রত্যেকের একটি করে দ্বৈত গানও থাকবে। তারই ধারাবাহিকতায় ইমরানের সঙ্গে এ গানে কন্ঠ দিলেন পূজা।
নতুন এ গানে কন্ঠ দেয়া প্রসঙ্গে ইমরান বলেন, পূজা শুধু আমার সহশিল্পী নয়, আমার ভাল বন্ধুও। ওর সঙ্গে করা বেশ কিছু গানই শ্রোতারা গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় এবার আমরা নতুন গান করলাম। গতানুগতিক ধারার বাইরে গিয়ে গানটি করার চেস্টা করেছি। আশা করছি ভালো লাগবে সবার।
রানের সঙ্গে আমার বোঝাপড়াটা ভালো। তাই গাইতে বেশ সহজ হয়। কথা-সুর-সংগীতায়োজন সব মিলিয়ে এবারের গানটিও ভালো হয়েছে অনেক। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে।

