ঢাকাSunday , 6 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘রানা প্লাজা’ সম্প্রচারে বাধা নেই

Link Copied!

rana-plazaবিনোদন ডেস্ক : সাভারের রানা প্লাজা ধ্বসের ঘটনাকে কেন্দ্র করে ও ধ্বংসস্তুপ থেকে গামের্ন্টকর্মী রেশমাকে উদ্ধারের বিষয় নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘রানা প্লাজা’ সম্প্রচারে হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপলি বিভাগ। এই আদেশের ফলে সিনেমাটি সম্প্রচারে আর কোনো বাধা রইলো না।
চলচ্চিত্রটির প্রয়োজকের করা এক আবেদনের নিষ্পত্তি করে প্রধান বিচারপতি এস কে সিনাহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ রোববার এই আদেশ দেয়।
এর ফলে ‘রানা প্লাজা’ চলচ্চিত্র প্রেক্ষাগৃহে প্রদর্শন ও সম্প্রচারে কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন প্রযোজক শামীমা আক্তারের আইনজীবী এ এম আমিন উদ্দিন।
এর আগে গত ২৪ আগস্ট ‘রানা প্লাজা’ সম্প্রচারে ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা দেন বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ। একইসঙ্গে ওই চলচ্চিত্রের জন্য সেন্সর বোর্ডের দেওয়া সনদের কার্যকারিতাও একই সময়ের জন্য স্থগিত করা হয়।
শামীম আক্তার প্রযোজিত ও নজরুল ইসলাম খান পরিচালিত ‘রানা প্লাজা’ চলচ্চিত্রের দৈর্ঘ্য ২ ঘণ্টা ১৭ মিনিট ১৬ সেকেন্ড। গত ১৬ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ‘রানা প্লাজা’ চলচ্চিত্রকে সনদপত্র দেয়।