ঢাকাSunday , 6 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাল থেকে ঢাকায় ভোটার তালিকা হালনাগাদ

Link Copied!

Votarনিজস্ব প্রতিবেদক : ঢাকা সিটি করপোরেশনের মধ্যে থাকা ১৫টি থানায় আগামীকাল সোমবার থেকে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ তথ্য সংগ্রহের কাজ চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।
রোববার নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান এ তথ্য জানান।
তিনি জানান, তৃতীয় ধাপে অন্যান্য উপজেলার সঙ্গে ঢাকা সিটি করপোরেশনের ১৫টি থানায় আগামীকাল সোমবার থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে। যা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।
থানাগুলো হলো:
ঢাকা দুই সিটির লালবাগ, সবুজবাগ, উত্তরা, কোতোয়ালী, মতিঝিল, রমনা, গুলশান, ধানমণ্ডি, ডেমরা, মোহাম্মদপুর, সুত্রাপুর, মিরপুর, পল্লবী, ক্যান্টনমেন্ট ও তেজগাঁও।
আসাদুজ্জামান জানান, দেশের ৫১৪ উপজেলায় তিন ধাপে তথ্য সংগ্রহ ও ছবি, আঙ্গুলের ছাপ নিয়ে নাগরিকদের নিবন্ধন চলছে। প্রথম ধাপে ১৮৯ উপজেলা, দ্বিতীয় ধাপে ১৮৪ উপজেলা ও তৃতীয় ধাপে ঢাকা সিটি করপোরেশনসহ ১৪১ উপজেলায় হালনাগাদের কর্মসূচি রয়েছে।
বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের কাজ গত ২৫ জুলাই দেশজুড়ে শুরু হয়। তিন ধাপে পুরো
দেশের নিবন্ধন কাজ শেষ হবে ২০১৬ সালের ১০ ফেব্রুয়ারিতে।
সর্বপ্রথম ২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা কার্যক্রম শুরু হওয়ার পর ১৮ বছরের কম বয়সী নাগরিকদের এবারই প্রথম নিবন্ধন ও পরিচয়পত্র দেয়ার উদ্যোগ নিয়েছে ইসি। পরবর্তীতে এসব নাগরিকের ১৮ বছর পূর্ণ হলে পর্যায়ক্রমে ভোটারতালিকায় অন্তর্ভূক্ত করা হবে।
বর্তমানে দেশে মোট ভোটার রয়েছে ৯ কোটি ৬২ লাখ ২৬ হাজার ৫৪২ জন।