ঢাকাSunday , 6 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত ওয়ার্নার

Link Copied!

warnerস্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলতে আগামী ২৮ সেপ্টেম্বর ঢাকা আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দুই দলের প্রথম টেস্ট শুরু হবে ৯ অক্টোবর, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
বাংলাদেশ সফরে অটোমেটিক চয়েজ হিসেবে থাকবেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। কিন্তু সফরের প্রথম টেস্টটি নাও খেলতে পারেন মারকুটে বাঁহাতি এই ওপেনার।
অসি ওপেনার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং করার সময় বুড়ো আঙুল চোট পান। সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে যান তিনি। স্ক্যান করে দেখা যায়, ওয়ার্নারের আঙুলে চিড় ধরা পড়েছে, যার কারণে আগামী চার থেকে ছয় সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে।
যদি ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকেন তাহলে বাংলাদেশ সফরে চট্টগ্রামে অনুষ্ঠিতব্য প্রথম টেস্ট খেলতে পারবেন না ওয়ার্নার। এরই মধ্যে তাকে ইংল্যান্ডের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজ থেকে সরিয়ে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তার পরিবর্তে ডানহাতি অ্যারোন ফিঞ্চকে দলে নেওয়া হয়েছে।
ইংল্যান্ড পেসার স্টিভেন ফিনের বাউন্সার সোজা আঘাত আনে ওয়ার্নারের বাঁহাতের বুড়ো আঙুলে। ৫৯ রানে অপরাজিত থাকা এই ব্যাটসম্যান মাঠ ছাড়ার পর আর ফিল্ডিংও করেননি।
দলের সঙ্গে ম্যানচেস্টারে যাবেন ওয়ার্নার। সেখান থেকেই দেশে চলে যাবেন তিনি। এর আগেও একই আঙুলে চোট পান তিনি। অ্যাশেজে লর্ডস টেস্টে স্টিভেন ফিনের বাউন্সারে একই আঙুলে চোট পান ২৮ বছর বয়সি এই অসি।
বাংলাদেশ সফরে না আসারও সম্ভাবনা রয়েছে ওয়ার্নারের। মুশফিকবাহিনীর বিপক্ষে দুই টেস্ট খেলার পর নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। দলের সিনিয়র ক্রিকেটার ওয়ার্নারকে শতভাগ ফিট পেতে বাংলাদেশে নাও আনতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া। এরই মধ্যে পেসার মিচেল জনসন ও জস হ্যাজেলহডকে বিশ্রামে রাখার কথা জানিয়েছে অস্ট্রেলিয়া।