ঢাকাSunday , 6 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘এ’ দল যাচ্ছে ভারতে

Link Copied!

BCBস্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরের আগে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। প্রধান কোচ হাথুরুসিংহের চাওয়া অনুযায়ী জাতীয় ক্রিকেট লিগের দুই রাউন্ডের খেলা হবে অস্ট্রেলিয়া সিরিজের আগে। ক্রিকেটারদের ঝালিয়ে নিতে এনসিএল আয়োজন করছে বিসিবি।
তবে এর মাঝেই চূড়ান্ত হয়ে গেছে বাংলাদেশ ‘এ’ দলের ভারত সফর। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বাংলাদেশ ‘এ’ দলের সূচি চূড়ান্ত করেছে। ভারতে তিনটি ওয়ানডে ও দুটি তিন দিনের ম্যাচ খেলবে জাতীয় দলের মোড়কে তৈরি করা ‘এ’ দল।
বিসিবি সূত্রে জানা গেছে, রোববার ‘এ’ দলের তালিকা প্রকাশ করা হবে। অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি সেরে নিতে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার থাকবেন ‘এ’ দলে।
প্রতিবেশী দেশে সফরের পর অক্টোবরে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে যাবে ‘এ’ দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ২৮ সেপ্টেম্বর ঢাকায় আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
বাংলাদেশ-ভারত ‘এ’ দলের সফরসূচি
১৬ সেপ্টেম্বর : ১ম ওয়ানডে, ভারত-‘এ’, বেঙ্গালুরু
১৮ সেপ্টেম্বর : ২য় ওয়ানডে, ভারত-‘এ’, বেঙ্গালুরু
২০ সেপ্টেম্বর : ৩য় ওয়ানডে, ভারত-‘এ’, বেঙ্গালুরু
২২ সেপ্টেম্বর : ৩ দিনের প্রথম ম্যাচ, কর্ণাটক, মাইসোরে
২৭ সেপ্টেম্বর : ৩ দিনের দ্বিতীয় ম্যাচ, ভারত-‘এ’, বেঙ্গালুরু