ঢাকাSaturday , 5 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টিতে কপাল পুড়ল বাংলাদেশের

Link Copied!

ফাইল ছবি

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডকে হারিয়ে আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ দল। শুক্রবার প্রতিবন্ধী দলটি অভিজ্ঞ ইংল্যান্ডকে ১৪ রানে হারিয়েছিল। ফেভারিট হিসেবে শনিবারও পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু বৃষ্টিতে কপাল পুড়ে তাদের। বৃষ্টি আইনে পাকিস্তানের কাছে ২০ রানে হেরেছে আলম খানের দল।
বিকেএসপির চার নম্বর মাঠে আগে ব্যাটিং করে বাংলাদেশ সবকটি উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন আমিন উদ্দিন। ৪৪ বলে ২ বাউন্ডারিতে ৩৩ রান করেন আমিন। এছাড়া ২২ রান করেন অলরাউন্ডার ও প্রথম ম্যাচের নায়ক তীর্থ। ১৬ বলে ১ চারে ২২ রানের ইনিংসটি সাজান তিনি। এছাড়া শরিফুল ইসলাম করেন ১৬ রান।
জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৮ রান সংগ্রহের পর ম্যাচ বৃষ্টির বাগড়ায় পরে। এরপর আর একটি বলও মাঠে গড়ায়নি।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ২০ রানে হারায় পাকিস্তান। ৩৯ রানে অপরাজিত থাকেন পাকিস্তানের অধিনায়ক হাসনাইন আলম।বাংলাদেশের হয়ে একটি উইকেট নেন তীর্থ। মোহাম্মদ মাতলুবের উইকেট নেন বাহাতি এই স্পিনার।