ঢাকাSaturday , 5 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেন্সরে ‘ভালোবাসার গল্প’

Link Copied!

valobashar_golpoবিনোদন ডেস্ক : অনন্য মামুন পরিচালিত মুক্তি প্রতীক্ষিত সিনেমা ভালোবাসার গল্প। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন-নবাগত মুনিয়া আফরিন সাদিয়া, আরজু কায়েস-তানিয়া রহমান। ছবিটি গত ৩ সেপ্টম্বর সেন্সর বোর্ডে জমা দেওয়া হয় বলে নিশ্চিত করেন সেন্সর কর্তৃপক্ষ। তবে সিনেমাটি কবে সেন্সরে প্রর্দশন করা হবে তা এখনও ঠিক করা হয়নি বলে সূত্রটি জানিয়েছেন।
অনন্য মামুন বলেন, ‘সিনেমাটি গতকাল সেন্সর বোর্ডে মজা দেওয়া হয়েছে। ছাড় পত্র হাতে পাওয়ার পর এর মুক্তির তারিখ ঠিক করব।’
সত্য প্রেমকাহিনি অবলম্বনে নির্মিত রোমান্টিক এ সিনেমাটির শুটিং শুরু হয় চলতি বছরের শুরুর দিকে। সাভারে চলচ্চিত্রাভিনেতা ডিপজলের বাড়ি, বিএফডিসিসহ দেশের বিভিন্ন লোকেশনে এর শুটিং করা হয় বলে জানিয়েছেন সিনেমাটির নির্মাতা।
এসএস মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ভালোবাসার গল্প সিনেমাটির চিত্রনাট্য পরিচালক নিজেই লিখেছেন।