ঢাকাSaturday , 5 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অন্তরঙ্গ দৃশ্যে আর নয় : সুরভীন

Link Copied!

Surveen_Chawlaবিনোদন ডেস্ক : খোলামেলা দৃশ্যের জন্যই বেশি পরিচিত হেট স্টোরি টু সিনেমা খ্যাত অভিনেত্রী সুরভীন চওলা। সিনেমার পরবর্তী সিক্যুয়েল হেট স্টোরি থ্রি-তে থাকছেন না এ অভিনেত্রী। তিনি জানিয়েছেন, অন্তরঙ্গ কোনো দৃশ্যে অভিনয় করতে চান না বলেই হেট স্টোরি থ্রি-তে থাকছেন না।
এ সম্পর্কে সুরভীন বলেন, ‘হেট স্টোরি টু ছিল রিভেঞ্জ থ্রিলার। পর্দায় প্রেমের দৃশ্য এবং চুম্বন দৃশ্য অন্য বিষয়। কিন্তু ইরোটিক দৃশ্যের উদ্দেশ্যই থাকে দর্শকদের মনে সুড়সুড়ি জাগানোর। আমি তা করতে চাইনা।’
এ অভিনত্রেীকে ওয়েলকাম ব্যাক সিনেমার ‘তুথি বলে ওয়েডিং ডি’ আইটেম গানে দেখা গিয়েছে। তবে এটিকে আইটেম গান না বলে স্পেশাল গান বলতেই পছন্দ করছেন এ তারকা। তিনি বলেন, ‘আইটেম গানে আবেদন তৈরির বিষয় থাকে কিন্তু আমি যে গানগুলো করেছি, যেমন হিম্মতওয়ালা সিনেমার ‘ধোকা’ বা ‘তুথি বলে ওয়েডিং ডি’ সেই ক্যাটাগরিতে পড়ে না। ‘ধোকা ধোকা’ গানে অনেক অভিনেত্রী ছিল এবং আমরা প্রত্যেকে নিজ নিজ অঞ্চল তুলে ধরেছি। অন্যদিকে ‘তুথি বলে’ একটি বিয়ের গান।’
এ তারকার কাছে সেরা আইটেম গান মাধুরী দীক্ষিতের ‘হামকো আজকাল হ্যায়’। এরপরই তার তালিকায় রয়েছে ক্যাটরিনা কাইফের ‘শিলা কি জাওয়ানি’। তৃতীয় অবস্থানে তিনি রেখেছেন ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার দীপিকা পাড়ুকোনের ‘লাভলি’ গানটি।