ঢাকাSaturday , 5 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কৈলাশটিলা কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু

Link Copied!

bapexসিলেট প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জের কৈলাশটিলা গ্যাস ক্ষেত্রের সাত নম্বর কূপ থেকে পরীক্ষামুলকভাবে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
শনিবার বেলা ২টা থেকে এ গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
এ কূপ থেকে প্রতিদিন ৮-১০ মিলিয়ন ঘটফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন কৈলাশটিলা গ্যাস ফিল্ডের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) কামরুল ইসলাম সর্দার।
বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত্ব তেল-গ্যাস অনুসন্ধান  ও উত্তোলন কোম্পানি বাপেক্স ২০১৪ সালে কৈলাশটিলায় থ্রিডি সিসমিক জরিপ কাজ চালায়। সিসমিক জরিপের তথ্য অনুযায়ী, এ কুপে ১০৯ মিলিয়ন ব্যারেল তেল ও এক হাজার ৭৪৮ বিসিএফ গ্যাসের মজুদ রয়েছে। তন্মধ্যে ৪৪ মিলিয়ন ব্যারেল তেল ও এক হাজার ২২৪ বিসিএফ গ্যাস উত্তোলনযোগ্য।
প্রসঙ্গত, ২০১৪ সালে কৈলাশটিলায় তেল ও গ্যাসের সন্ধান পাওয়ার পর ওই বছরের ১৭ অক্টোবর কূপের খননকাজ শুরু হয়। চলতি বছরের ৮ মার্চ খননকাজ শেষে গ্যাসের স্তর পাওয়ার বিষয়টি জানান গ্যাস ফিল্ড কর্মকর্তারা।
বাপেক্সের থ্রিডি সিসমিক জরিপ অনুযায়ী, কৈলাশটিলা গ্যাস কূপের ১২টি স্তরে তেল ও গ্যাসের মজুদ রয়েছে। তন্মধ্যে সাতটিতেই রয়েছে গ্যাসের মজুদ। বাকি পাঁচটির মধ্যে চারটিতে তেল এবং একটিতে তেল-গ্যাসের মিলিত মজুদ রয়েছে বলে জানিয়েছিল বাপেক্স।