ঢাকাSaturday , 5 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউএস ওপেনেও পারলেন না নাদাল

Link Copied!

nadalস্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনের পর এবার ইউএস ওপেন- বছরের চারটি গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতা থেকেই খালি হাতে ফিরলেন রাফায়েল নাদাল। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতা ইউএস ওপেনের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন স্পেনের এই তারকা।
নিউইয়র্কের ফ্লাশিং মিডোতে পাঁচ সেটে গড়ানো রোমাঞ্চকর ম্যাচে ইতালির ফ্যাবিও ফোগিনির কাছে হেরে গেছেন বিশ্বের আট নম্বর খেলোয়াড় নাদাল।
অবশ্য প্রথম দুটি সেটে ফোগিনিকে হারিয়ে জয়েরই ইঙ্গিত দিয়েছিলেন নাদাল। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ তিন সেট জিতে চতুর্থ রাউন্ডে ওঠেন ৩০তম বাছাই ফোগিনি। ৩ ঘণ্টা ৪৬ মিনিট স্থায়ী ম্যাচটি ৩-৬, ৪-৬, ৬-৪, ৬-৩, ৬-৪ গেমে জেতেন ইতালির এই খেলোয়াড়।
চতুর্থ রাউন্ডে স্পেনের ফেলিসিয়ানো লোপেসের বিপক্ষে খেলবেন ফোগিনি।
২০০৪ সালের পর এই প্রথম বড় কোনো শিরোপা ছাড়াই বছর শেষ করলেন ১৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নাদাল।
নাদাল বিদায় নিলেও ঠিকই চতুর্থ রাউন্ডে জায়গা করে নিয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ। ইতালির আন্দ্রেয়া সেপ্পিকে ৬-৩, ৭-৫,  ৭-৫ গেমে হারান সার্বিয়ার এই তারকা।