ঢাকাSaturday , 5 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিপিএলের স্পনসর চেয়ে দরপত্র আহ্বান

Link Copied!

BPLস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর শুরু হবে আগামী ২৫ নভেম্বর। এক মাসের এই টুর্নামেন্ট শেষ হবে ২৫ ডিসেম্বর। টুর্নামেন্টের প্রস্তুতি নিতে শুরু করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। তারই ধারাবাহিকতায় শুধুমাত্র বিপিএলের তৃতীয় আসরের জন্য স্পনসরশিপ চেয়ে দরপত্র আহ্বান করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। শুধু স্পনসর নয়, বিজ্ঞাপনী এজেন্সিস্বত্ব চেয়ে বিজ্ঞাপনও দিয়েছে বিপিএল কর্তৃপক্ষ।
বিসিবির ওয়েবসাইটে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। স্পনসরশিপ পেতে ১৫ সেপ্টেম্বরের মধ্যে বিসিবির অফিসে আবেদন পাঠাতে হবে। এ ছাড়া বিজ্ঞাপনের জন্য টাইটেল স্পনসরশিপ, অফিসিয়াল পার্টনার, কো-স্পনসরশিপ, সহযোগী স্পনসরশিপ, স্টেডিয়াম ব্র্যান্ডিং (গ্রাউন্ডস বোর্ড, মিড ওয়াল, সাইড স্ক্রিন, স্কোরবোর্ড, বাউন্ডারি রোপ, উইকেট ম্যাট, বোলিং প্রান্ত, ছাতা, স্টাম্প ব্র্যান্ডিং, ডাগআউট ব্র্যান্ডিং)-এর দরপত্র আহ্বান করা হয়েছে।
অফিসিয়াল পার্টনার স্বত্বে রয়েছে কার্বোনেটেড বেভারেজ (সফট ড্রিংক বা কোমলপানীয়), অফিশিয়াল মিনারেল ওয়াটার, অফিশিয়াল এনার্জি ড্রিংকস, অফিশিয়াল স্ট্র্যাটিজিক টাইম আউট, অফিশিয়াল আম্পায়ার স্পনসর, অফিশিয়াল ব্যাংকিং, অফিশিয়াল মোবাইল অপারেটর, অফিশিয়াল ইন্টারনেট সার্ভিস, রেডিও ব্রডকাস্টিং ও মোবাইল স্কোরিং।