ঢাকাFriday , 4 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগস্টে রেমিটেন্স কমেছে ১৪ শতাংশ

Link Copied!

Takaঅর্থনীতি ডেস্ক : চলতি অর্থবছরের আগস্ট মাসে প্রবাসীরা ১১৮ কোটি ৭২ লাখ মার্কিন ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। যা আগের মাসে (জুলাই) ছিল ১৩৮ কোটি ৯৫ লাখ টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে রেমিটেন্স কমেছে ১৪ দশমিক ৫৬ শতাংশ।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পাঠানো হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে, একক মাস হিসেবে গত জুলাই মাসে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে ১৩৮ কোটি ৭০ লাখ ডলারের সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছে। আগস্ট মাসে প্রবাসীরা ১১৮ কোটি ৭২ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। তবে আগস্টের এ পরিমাণ পূর্বের অর্থবছরের (২০১৪-১৫) একই সময়ের তুলনায় সামন্য বেশি। ওই সময়ে দেশে রেমিটেন্স এসেছিল ১১৭ কোটি ৪৩ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ।
প্রতিবেদনে দেখা যায়, আগস্ট মাসে রাষ্ট্রীয় মালিকানার বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে ৩৬ কোটি ৭৬ লাখ ডলার। বিশেষায়িত খাতের বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে আসা রেমিটেন্সের পরিমাণ ১ কোটি ১৯ লাখ ডলার। দেশীয় মালিকানাধীন বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭৯ কোটি ২৬ লাখ ডলার। আর বিদেশি মালিকানার মাধ্যমে আসা রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৪৯ লাখ ডলার।
বরাবরের মতই বেসরকারি খাতের ইসলামী ব্যাংক লিমিটেডের মাধ্যমে রেমিটেন্স আহরণের পরিমাণ সর্বোচ্চ। ব্যাংকটির মাধ্যমে রেমিটেন্স এসেছে ২৯ কোটি ৫৩ লাখ মার্কিন ডলার। এর পরেই রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১২ কোটি ৭৪ লাখ এবং সোনালী ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ৪৮ লাখ মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে।
ব্যাংক সূত্রে জানা যায়, চলতি বছরের জুলাই মাসে রমজানের ঈদ এবং চলতি মাসে কোরবানীর ঈদের কারণে মাঝের এ সময়টাতে রেমিটেন্সের পরিমাণ কিছুটা কমেছে। তবে কোরবানীর ঈদের কারণে সেপ্টেম্বরে রেমিটেন্স আবার বাড়বে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।