ঢাকাFriday , 4 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জিডিপিতে বীমা খাতের অবদান এক ভাগের কম

Link Copied!

insuranceঅর্থনৈতিক প্রতিবেদক : অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. ফজলুল হক বলেছেন, ‘ভারতের জিডিপিতে বীমা খাতের অবদান চার ভাগ। কিন্তু আমাদের দেশে জিডিপিতে বীমা খাতের অবদান এক ভাগেরও কম। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সরকারের পাশাপাশি বেসরকারি বীমা কোম্পানিগুলোকেও এগিয়ে আসতে হবে।’
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আয়োজিত ‘সলভেন্সি রেগুলেশনস ইন নন লাইফ ইন্স্যুরেন্স: চ্যালেঞ্জ অ্যান্ড বেনিফিট’ বিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন।
বীমা আইন-২০১০ মোতাবেক বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নন-লাইফ বীমা কোম্পানির জন্য ‘নন-লাইফ বীমাকারীর সলভেন্সি মার্জিন প্রবিধানমালা-২০১৪,’ এর খসড়া প্রস্তুত করছে। এর অগ্রগতি হিসেবে আইডিআরএ দেশের সকল নন-লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রধান হিসাব কর্মকর্তাদের (সিএফও) নিয়ে কর্মশালার আয়োজন করে।
সচিব বলেন, ‘যাদের জন্য প্রবিধানমালা প্রণয়ন হচ্ছে কর্মশালার মাধ্যমে তারা অভিমত ব্যক্ত করতে পারছেন। বাংলাদেশে নন-লাইফ বীমা কোম্পানিগুলোর জন্য আইডিআরএ সলভেন্সি মার্জিন প্রবিধানমালা-২০১৪ এর খসড়া প্রস্তুতের আগে এ কর্মশালা বীমা শিল্পের জন্য সুফল বয়ে আনবে।’
বাংলাদেশের বীমা খাতের উন্নয়নে সরকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এ লক্ষ্যে নতুন এবং বিদেশের ভালো বীমা কোম্পানিকে ব্যবসা করার জন্য অনুমোদন দেয়া হচ্ছে। ফলে বিদেশের কোম্পানি এবং আমাদের অভিজ্ঞতার সমন্বয়ে বীমা শিল্পে একটি সুস্থ প্রতিযোগিতার সূত্রপাত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ফজলুল হক বলেন, ‘নন-লাইফ খাতে নতুন নতুন প্রোডাক্ট বাড়ানোর বিষয়ে সরকার ইতোমধ্যে বিশ্ব ব্যাংক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে আলোচনা করেছে। এসব নতুন প্রোডাক্টের সম্প্রসারণ বীমা ব্যবসা বাড়ানো এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে।’
আইডিআরএ সদস্য জুবের আহমেদ খাঁনের সভাপতিত্বে কর্মশালায় মো. কুদ্দুস খান এবং সুলতান-উল-আবেদীন মোল্লা, মো. মুরশিদ আলম এবং  সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান ড. সোহরাব উদ্দিন ছাড়াও নন লাইফ বীমা কোম্পানির প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।