ঢাকাFriday , 4 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভেনিস উৎসবে মনোনীত ইরানি ছবি

Link Copied!

IRANIবিনোদন ডেস্ক : ২ সেপ্টেম্বর আড়ম্বর ও জমকালো পরিবেশের মধ্য দিয়ে পর্দা উঠেছে বিশ্বের সবচেয়ে পুরনো ও জৌলুসময় ফিল্ম ফেস্টিভাল ‘ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৫’-এর ৭২ তম আসর৷ আর এই আসরে মূল ১৭টি ছবির সাথে প্রতিযোগিতায় লড়ার মনোনয়ন পেয়েছে ইরানিয়ান তরুণ নির্মাতার প্রথম ফিচার ফিল্ম ‘উইডনেসডে, মে ৯’ নামের একটি ছবি।
জানা গেছে, প্রতি বছরের মত এবারো ইতালির ভেনিস নগরে ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ‘ভেনিস চলচ্চিত্র উৎসব’-এর ৭২ তম আসর। যা চলবে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত। আর এই উৎসবে ‘ওরিজন্তি কম্পিটিশন’ ক্যাটাগরিতে বিশ্বের আর আর ১৭টি ছবির সাথে সাথে প্রতিযোগিতায় লড়বে বহিদ জলিলবান্দের প্রথম ফিচার ফিল্ম ‘উইডনেসডে, মে ৯’। আর এমন প্রাপ্তিতে দারুণ আনন্দিত এই নির্মাতা।
ভেনিস আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল পৃথিবীর সবচেয় প্রাচীনতম চলচ্চিত্র উৎসব। সবচেয়ে ভালো ছবি নিয়ে নির্মাতা আর মান সম্মত অভিনয়ের তকমা নিয়ে ইতালির ভেনিস শহরে এসে উপস্থিত হন বিশ্বের নামীদামী সিনেমা কলাকূশলীরা। প্রত্যেকেই তাদের সেরাটা নিয়েই এই গৌরবময় উৎসবে উপস্থিত থাকেন। এবারো তার ব্যতিক্রম হচ্ছে না। বিশ্বের অন্তত সেরা ৫৫টি ছবি ভেনিসের এই আসরে প্রদর্শন করা হবে মাত্র এগারো দিনে।
ইরানের খুব চমৎকার কাহিনীকে কেন্দ্র করে জলিলবান্দের এই নতুন ছবি। ৯ মে বুধবারে ‘তেহরান মর্নিং’ নামের একটি শীর্ষস্থানীয় পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে বিশাল সংখ্যক মানুষকে এক জায়গায় একত্রিত করা হয়। এবং তারা তাদের সমস্যা সমাধানের পথ খুঁজে। কিন্তু এরমধ্যে দুই নারী সবার সাথে একমত পোষণ করে না। আর এখান থেকেই কাহিনী এগিয়ে যায়।
‘উইডনেসডে, ৯ মে’ ছবিটি জলিলাবান্দের প্রথম ছবি, এবং তার অভিনীত দ্বিতীয় ছবি এটি।
উল্লেখ্য, ১৯৩২ সালে কাউন্ট জুজেপ্পে ভল্পি-এর হাত ধরে প্রাচীন ভেনিস চলচ্চিত্র উৎসবের যাত্রা, সেই থেকে প্রতি বছর আগস্ট এর শেষে অথবা সেপ্টেম্বর এর শুরুতে ভেনিসের লিডো দ্বীপে এই উৎসব উদযাপিত হয়ে আসছে। ‘লাঙ্গুমারে মারকুনি’ অঞ্চলের ঐতিহাসিক ‘পেলাজ্জু ডেল সিনেমা’  থিয়েটারে বাছাই প্রদর্শনী সংঘটিত হয়। এটি বিশ্বের সর্বাধিক মর্যাদাপূর্ণ চলচিত্র উৎসবগুলোর মধ্যে একটি। এটি ভেনিস বিয়েনিয়াল এর একটি অংশ।
উৎসবের প্রধান পুরষ্কারগুলোর মধ্যে আছে ‘গোল্ডেন লায়ন’ যা প্রদর্শনীর সবচেয়ে ভালো চলচ্চিত্রকে দেয়া হয় এবং ‘ভলপি কাপ’ যা সবচেয়ে ভালো অভিনেতা এবং অভিনেত্রী কে দেয়া হয়। ২০০২ সালে স্রোতের বিপরীতে চলা সবচেয়ে ভালো চলচ্চিত্রের জন্য ‘স্যান ম্যাক্রো অ্যাওয়ার্ড’ নামে অপর একটি পুরস্কার প্রদান চালু হয়।