ঢাকাFriday , 4 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেন্সর ছাড়পত্র পেয়েছে বাপজানের বায়স্কোপ

Link Copied!

bapjaner-bayoskopবিনোদন ডেস্ক : কারুকাজ ফিল্মস প্রযোজিত ও রিয়াজুল রিজু পরিচালিত চলচ্চিত্র বাপজানের বায়স্কোপ সেন্সর ছাড়পত্র পেয়েছে। সেন্সর বোর্ড দুটি শব্দ পরিবর্তন এবং একটি দৃশ্যের কয়েক সেকেন্ড কর্তন করার নির্দেশনা দেয়।
নির্মাতা সূত্রে জানা গেছে, সকল নির্দেশনা মেনে সেন্সর সার্টিফিকেট পেয়েছে চলচ্চিত্রটি।
এর আগে ২৩ আগস্ট সিনেমাটি সেন্সরে জমা দেয়া হয়।২৫ আগস্ট মঙ্গলবার সিনেমাটি সেন্সরে প্রদর্শিত হয়।
নির্মাতা সূত্রে জানা গেছে, সেন্সরবোর্ডের সদস্যরা চলচ্চিত্রটি দেখে প্রশংসা করেন। ছবিটি যারা দেখেছেন তারা সকলেই শুভকামনা জানিয়েছেন এ চলচ্চিত্রের কলাকুশলীদের।
নির্মাতা শাহ আলম কিরণ চলচ্চিত্রটি দেখে উচ্ছ্বাসের সঙ্গে জানান, চলচ্চিত্রটিতে বিখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেনের চলচ্চিত্রের ছায়া রয়েছে।
সিনেমাটির পরিচালক রিয়াজুল রিজু বলেন, ‘এ দেশের টেলিভিশনের নামী নির্মাতারা সিনেমা বানাতে গিয়ে গল্পের জন্য কখনো কখনো প্রশংসিত হলেও, নির্মাণগত দিক থেকে লম্বা নাটক বা টেলিফিল্ম বানিয়েছেন বলে অভিযুক্ত হয়েছেন। আমার ভয়টা এখানেই ছিল। এখন কিছুটা ভারমুক্ত হলাম। কেউ লম্বা নাটক বা টেলিফিল্ম বলেনি আমার সন্তান বাপজানের বায়স্কোপকে। সে সঠিক পরিচয়টিই পেয়েছে।’
এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, সানজিদা তন্ময়, মৌটুসী, মাসুদ মহিউদ্দিনসহ আরো অনেকে। এর  দৃশ্যধারণ করেছেন মেহেদী রনি। চলতি বছরের শেষ দিকে ছবিটি মুক্তি দিতে চান নির্মাতা রিয়াজুল রিজু।
মাসুম রেজার চিত্রনাট্যের পাশাপাশি সিনেমাটির জন্য গান লিখেছেন আমিরুল ইসলাম, অয়ন চৌধুরী, মাসুদ মহিউদ্দিন এবং সংগীতায়োজন করেছেন এস আই টুটুল, সেতু চৌধুরী, অমিত মল্লিক। এর গানগুলোতে কণ্ঠ দিয়েছেন চন্দনা মজুমদার, এস আই টুটুল, শিমুল খান, মাসুদ মহিউদ্দিন, অমিত মল্লিক, ফকির জহির উদ্দীন।