ঢাকাFriday , 4 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হেরে বিপদে নেদারল্যান্ড!

Link Copied!

netherlandস্পোর্টস ডেস্ক : নেদারল্যান্ডকে হারিয়ে ইউরো ২০১৪ এর চূড়ান্ত পর্বে খেলার দৌড়ে আরো এক ধাপ এগিয়ে গেল আইসল্যান্ড। বৃহস্পতিবার ডাচদের ১-০ গোলে হারিয়ে বাছাইপর্বে নিজেদের গ্রুপে শীর্ষস্থান মজবুত করলো আইসল্যান্ড। অন্যদিকে এই হারের ফলে ফ্রান্সে অনুষ্ঠিতব্য ইউরো চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলা হুমকির মুখে পড়লো নেদারল্যান্ডের।
প্রথম লেগে আইসল্যান্ডের মাঠ থেকে ২-০ গোলে হেরে এসেছিল গত বিশ্বকাপের সেমি-ফাইনালিস্ট নেদারল্যান্ড। ফিরতি লেগে ঘরের মাঠে প্রতিশোধ নেয়া তো দূরের কথা উল্টো হেরে বিপদের মুখে পড়েছে ডাচরা।
ঘরের মাঠ আমস্টারডাম অ্যারেনায় ৩০ মিনিটের মাথায় প্রথম হোঁচট খায় নেদারল্যান্ড। চোট নিয়ে অধিনায়ক আরিয়্যান রোবেন মাঠ ছাড়লে মাঠে এর সুস্পষ্ট প্রভাব পড়ে। এর তিন মিনিট পর আইসল্যান্ডের কোলবেইন সিথোরসোনকে বাজে ট্যাকল করে লালকার্ড দেখে ডিফেন্ডার ব্রুনো মার্টিন্স ইন্ডি মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা।
প্রথমার্ধে কোনো দল গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম করে বসে নেদারল্যান্ড। বিরতির ৬ মিনিট পর সোয়ানসি মিডফিল্ডার গ্রেগরি ফন ডার উইল প্রতিপক্ষের বিরকির বারনাসোনকে ডি বক্সের ভেতরে ফেলে দিলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। স্পট কিক থেকে জিলফি সিগার্ডসন গোল করে আইসল্যান্ডকে এগিয়ে নেন।
গোল হজম করে প্রতিপক্ষের ওপর একের পর এক আক্রমণ শানাতে থাকে আয়ারল্যান্ড। কিন্তু কিছুতেই আইসল্যান্ডের গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি কোনো ডাচ তারকা।
এই জয়ের ফলে সাত ম্যাচ থেকে ১৮ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের সবার ওপরে থাকা আইসল্যান্ড ইউরো কাপের মূল পর্বে খেলার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। একইদিন কাজাখস্তানকে ২-১ গোলে হারিয়ে ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে চেক প্রজাতন্ত্র। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডসের অবস্থান তৃতীয়।
আগামী রোববার ইউরো বাছাইপর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক তুরষ্কের মুখোমুখি হবে নেদারল্যান্ড। মূল পর্বে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে সেই ম্যাচে জয়ের বিকল্পে নেই ডাচদের। বৃহস্পতিবার লাটভিয়ার সঙ্গে ১-১ গোল ড্র করা তুরষ্ক ৯ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের চতুর্থ স্থানে।