ঢাকাThursday , 3 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

`আ.লীগ ব্যবসা-বাণিজ্যের প্রসারে কাজ করে’

Link Copied!

hasina-9নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সরকার  ব্যবসা-বাণিজ্যের প্রসারে কাজ করে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা সব সময়ই ব্যবসায়ী ও ব্যবসাবান্ধব।
তিনি বলেন, আমরা ব্যবসা-বাণিজ্যের প্রসারে পরিবেশ সৃষ্টি করি। নিজেরা ব্যবসা করি না, অর্থনীতির উন্নয়নে বাণিজ্য সম্প্রসারণের সুযোগ করে দেই। আওয়ামী লীগ সরকার সব সময়ই ব্যবসাবান্ধব, ব্যবসায়ীবান্ধব।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) নব-নির্বাচিত নেতারা সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।
রফতানি নির্ভর না হয়ে অভ্যন্তরীণ বাজার সৃষ্টিতেও জোর দিতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান তিনি।  তিনি বলেন, মানুষের ক্রয় ক্ষমতা যত বাড়বে দেশিয় বাজার তত বড় হবে।
এসময় বিশাল সমুদ্র সম্পদ ও গভীর সমুদ্রে মৎস্য আহরণে এগিয়ে ব্যবসায়ীদের এগিয়ে আসতে বলেন তিনি।
সাক্ষাতে ব্যবসায়ীদের ট্যাক্স দিতে আরও উৎসাহী হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, এই ট্যাক্স ব্যবসায়ীদের সহযোগিতায় কাজে লাগবে। সরকার এ দিয়ে ব্যবসায়ীদের প্রণোদনা দিতে পারবে।
তিনি বলেন, সরকার ব্যাংক লোনে সুদের হার সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে চেষ্টা করছে । ব্যবসা ও শিল্পায়নের প্রসারে ব্যাংক লোনের সুদ কমিয়ে একটি নির্দিষ্ট সীমার মধ্যে নিয়ে আসা হবে বলে জানান তিনি।
বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনে সরকার শুরু থেকে উচ্চ মূল্যে জ্বালানি কিনে আসছে। এতে ৩৮ হাজার কোটি টাকা ঋণ করতে হয়েছে। যার মধ্যে ৮ হাজার কোটি টাকা পরিশোধ করা গেছে। নতুন অনেক গ্যাস সঞ্চালন লাইন স্থাপনসহ বিদ্যুৎ ও জ্বালানিখাতে সরকারের নানান পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
ব্যবসা-বাণিজ্যের প্রসারে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-সিলেট চারলেন মহাসড়কসহ সারাদেশের সড়ক ও রেলপথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
এছাড়াও, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া অ্যান্ড নেপাল (বিবিআইএন) এবং বাংলাদেশ, চীন, ইন্ডিয়া অ্যান্ড মায়ানমার (বিসিআইএম) কানেকটিভির উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আঞ্চলিক এ কানেকটিভিটি ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে সহায়তা করবে।
রূপকল্প-২০২১ বাস্তবায়নে ব্যবসায়ীরা সরকারের সঙ্গে কাজ করে যাবে বলে জানান এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ। তিনি অর্থনৈতিক উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন প্রদক্ষেপ ও সফলতার প্রশংসা করেন।
সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমানসহ এফবিসিসিআই নেতা ও ব্যবসায়ী প্রতিনিধিরা।