ঢাকাThursday , 3 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বিদ্যুৎখাতে ৪১৫ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক’

Link Copied!

ma-mannanনিজস্ব প্রতিবেদক : বিদুৎখাতে চলতি অর্থবছরে বিশ্বব্যাংক থেকে ৪১৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ গ্রহণ করা হবে বলে সংসদকে জানানো হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে দশম জাতীয় সংসদের সপ্তম অধিবেশনের তৃতীয় কার্যদিবসে গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রীর পক্ষে অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান এতথ্য জানান।
অর্থপ্রতিমন্ত্রী জানান, বিশ্বব্যাংক থেকে বিদ্যুৎ খাতে সিদ্ধিরগঞ্জ পাওয়ার প্রজেক্টে অতিরিক্ত অর্থায়ন হিসেবে ১৬৫ মিলিয়ন মার্কিন ডলার এবং ঘোড়াশাল ইউনিট-৪ রি-পাওয়ারিং প্রজেক্টে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ গ্রহণ করা হবে। চলতি অর্থবছরে এ ঋণ পাওয়া যাবে।
রাজশাহী-৩ আসনের আয়েন উদ্দিনের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে ব্যাংকিং কার্যক্রম তফসিলি ও অ-তফসিলি সর্বমোট ৬২টি ব্যাংকের মাধ্যমে পরিচালনা করা হয়ে থাকে। তার মধ্যে তফসিলি ব্যাংকের সংখ্যা হল ৫৬টি এবং ৬টি হচ্ছে অ-তফসিলি ব্যাংক।
প্রতিমন্ত্রী আরো জানান, উক্ত ৬২টি ব্যাংকের মধ্যে ৫৬টি সম্পূর্ণ বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন।