ঢাকাThursday , 3 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দাম কমেছে ডেল ল্যাপটপের

Link Copied!

Dell-Inspioron-14তথ্যপ্রযুক্তি ডেস্ক : দেশের বাজারে ডেল ব্র্যান্ডের ইন্সপায়রন ৩৪৪২ মডেলের ল্যাপটপটির দাম কমানো হয়েছে। অরিজিনাল উইন্ডোজ অপারেটিং সিস্টেম সুবিধার এই ল্যাপটপটি সাশ্রয়ী দামে কেনার পাশাপাশি পাওয়া যাবে উপহারও।
৩৭ হাজার টাকা মূল্যের ডেল ইন্সপায়রন ৩৪৪২ মডেলের ল্যাপটপটি বর্তমানে পাওয়া যাচ্ছে ৩৪ হাজার ৯৯৯ টাকায়। সঙ্গে উপহার হিসেবে রয়েছে এক্সকিউটিভ শার্ট।
ল্যাপটপটিতে রয়েছে উইন্ডোজ ৮.১ অরিজিনাল অপারেটিং সিস্টেম, ইন্টেল কোর আই-থ্রি প্রসেসর, ৫০০ জিবি হার্ডড্রাইভ, ২ জিবি ডিডিআর-থ্রি র‌্যাম, ডিভিডি রাইটার, ১৪ ইঞ্চি ডিসপ্লে এইচডি গ্রাফিক্স এবং ১ বছরের বিক্রয়োত্তর সেবা।
ডেল ইন্সপায়রন ৩৪৪২ মডেলের ল্যাপটপটিতে সাশ্রয়ী দাম ও উপহার অফার ঘোষণা করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। অফারটি পাওয়া যাবে দেশের প্রযুক্তি বাজারগুলোতে স্মার্ট টেকনোলজিসের ডিলার ও রিসেলার প্রতিষ্ঠানগুলোতে। আরো জানতে ভিজিট: www.smart-bd.com।