তথ্যপ্রযুক্তি ডেস্ক : চীনের বিখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে নতুন একটি স্মার্টফোন বাজারে ছেড়েছে। ফোনটির মডেল মেট এস। হুয়াওয়ে তাদের নতুন ফ্লাগশিপ ফোনটি দিয়ে অ্যাপল এবং স্যামসাংয়ের স্মার্টফোনের সঙ্গে টেক্কা দিতে চায়।
সম্প্রতি বার্লিনে অনুষ্ঠিত প্রযুক্তি পণ্যের আসর আইএফএ তে হুয়াওয়ের নতুন ফোনটি উপস্থাপন করা হয়। এতে আছে সাড়ে পাঁচ ইঞ্চির ডিসপ্লে।
ফোনটির রিয়ার ক্যামেরায় আছে ১৩ মেগাপিক্সেল। এতে ফিংগার প্রিন্ট সেন্সর আছে। আছে ফোর্স টাচ ডিসপ্লে।
সারা পৃথিবীতে স্মার্টফোনের বাজার দখলে হুয়াওয়ের অবস্থান তৃতীয়।
ইউরোপের বাজারে হুয়াওয়ে মেট এস ফোনটির দাম ধরা হয়েছে ৬৪৯ ইউরো। ভ্যাট এবং ট্যাক্স বাদে বাংলাদেশের টাকায় এটির মূল্য দাঁড়ায় ৫৬ হাজার ৯৪৪ টাকা।
হুয়াওয়ে জানিয়েছে তাদের নতুন ফোনটি ৩০ টি দেশের বাজারে একযোগে ছাড়া হবে। ১৫ সেপ্টেম্বর থেকে ফোনটির প্রি-অর্ডার নেয়া শুরু হবে।

