ঢাকাThursday , 3 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহরুখ-কাজলের রোমান্টিক গানের দৃশ্য ফাঁস

Link Copied!

sharuk-kajolবিনোদন ডেস্ক : বলিউডের সবচেয়ে রোমান্টিক ও সফল জুটি হিসেবে পরিচিত শাহরুখ-কাজল। তবে গত চার বছর বলিউডের পর্দায় অনুপস্থিত জনপ্রিয় এই জুটি। সর্বশেষ তাদের দেখা গিয়েছিল ২০১০ সালে মাই নেম ইজ খান সিনেমায়।
তবে রোহিত শেঠির দিলওয়ালে সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর চলতি বছরে আবার বলিউডের রুপালি পর্দায় ফিরছেন শাহরুখ-কাজল জুটি। চলতি বছরের ১৮ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে দিলওয়ালে সিনেমাটি।
সিনে পর্দায় শাহরুখ-কাজল জুটিকে ফের দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা। এবার সেই আগ্রহের পারদ আরও চড়েছে। কেননা সিনেমাটির একটি গানের দৃশ্যের ভিডিও সম্প্রতি অনলাইনে ফাঁস হয়েছে।
গানের দৃশ্যের ভিডিওটি প্রকাশ হওয়ার পরপরই একের পর এক অনুরাগী সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করছেন সেই ভিডিও। শটটি নেওয়া হয়েছে পানির ওপরে। একদিক থেকে শাহরুখ আর অন্যদিক থেকে কাজল আসছেন। সেই পুরোনো সিন। কিন্তু শাহরুখ কাজল থাকলে, প্রতিবারই নতুন।