ঢাকাThursday , 3 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘অবশেষে ভুল ভাঙল’

Link Copied!

teleflim-vul-bagloবিনোদন ডেস্ক : বর্তমান সময়ে ইয়াং টিচারদের নিয়ে ঘটে যাওয়া নানা অপ্রিতিকর ঘটনার জন্য অনেকেই বাসায় টিউটর রেখে আতংকের মধ্যে থাকেন। আতংকের হাত থেকে রক্ষা পেতে রেহেনা তার একমাত্র মেয়ে অদ্রির জন্য বাসায় বয়স্ক টিউটর রাখেন। কিন্তু অদ্রির পছন্দ না। একপর্যায়ে অদ্রির ভালো ফলাফলের জন্য বাধ্য হয়ে বাসায় ইয়াং টিউটর রাতুলকে রাখেন। রাতুলের পড়ানোর স্টাইলে মুগ্ধ হয়ে যায় অদ্রি।
রাতুলকে নিয়ে অদ্রির মায়ের ভয়, কিন্তু অদ্রি ফেসবুকের মাধ্যমে রিলেশনে জড়িয়ে পড়ে বখাটে রকির সঙ্গে। বিষয়টা অনুধাবন করতে পেরে রকির কাছ থেকে অদ্রিকে সেইভ করতে রাতুল অদ্রির সঙ্গে ফ্রেন্ডশিপ করে। অদ্রিকে নিয়ে রাতুলের গার্লফ্রেন্ড নায়লার দ্বন্দ্বের সূত্রপাত হয়। অদ্রির সাথে ফ্রেন্ডশিপ করে রাতুল বিপাকে পড়ে যায়, কারণ অদ্রি একপর্যায়ে রকিকে ভুলে রাতুলকে ভালোবেসে ফেলে।
এখন রাতুল কী করবে? অবশেষে ভুল কী ভাঙবে? এই প্রশ্নের উত্তর মিলবে চ্যানেল আইয়ের পর্দায় ৪ সেপ্টেম্বর, দুপুর ৩টায়। টেলিফিল্ম অবশেষে ভুল ভাঙল রচনা ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন।
অভিনয়ে- রওনক হাসান, সাবেরী আলম, তারেক স্বপন, নাদিয়া আফরিন, নাদিয়া খানম, তানিন শুভা, সোহান চৌধুরী প্রমুখ।