ঢাকাThursday , 3 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেরেনার ‘কষ্টার্জিত’ জয়

Link Copied!

serenaস্পোর্টস ডেস্ক : ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে প্রথমদিকে পিছিয়ে থেকে দুর্দান্তভাবে জয় তুলে নিয়েছেন সেরেনা উইলিয়ামস। বুধবার নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে নেদারল্যান্ড তারকা কিকি বার্থেনসকে হারিয়ে তৃতীয় রাউন্ডে পা রাখলেন নারী টেনিসের এই এক নম্বর তারকা। যুক্তরাষ্ট্রের এই কৃষ্ণকলি ডাচ তারকাকে ৭-৬, (৭/৫), ৬-৩ গেমে পরাজিত করে তৃতীয় রাউন্ডে উত্তীর্ণ হন।
তিনবারের ইউএস ওপেন বিজয়ী সেরেনা উইলিয়ামসকে র‌্যাংকিংয়ের ১১০তম স্থানে থাকা কিকি বার্থেনস যথেষ্ট ভোগান্তি উপহার দেন। প্রথমে ৪-০ তে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তৃতীয় রাউন্ডে উন্নীত হন তিনি।
বুধবার পিছিয়ে পড়েও নাকি ভড়কে যাননি সেরেনা উইলিয়ামস। এমনটাই জানিয়েছেন নারী টেনিসের নাম্বার ওয়ান, ‘বড় ব্যবধানে পিছিয়ে পড়াটা আমাকে চিন্তিত করে তোলেনি। আমি জানতাম, আমি ঘুরে দাঁড়াতে পারবো। আমি কখনো থেমে যাই না, সব সময় নিজের সেরাটা নিংড়ে দেয়ার চেষ্টা করি। এই কঠিন জয়ের ফলে আমি একটি স্বস্তি অনুভব করছি।’
এই জয়ের মাধ্যমে ক্যারিয়ারে প্রথমবারের মতো ‘সেরেনা-স্ল্যাম’ জেতার পথে আরেক ধাপ এগিয়ে গেলেন সেরেনা উইলিয়ামস।
প্রসঙ্গত, চলতি মৌসুমে অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন- এ বছর তিনটি গ্র্যান্ড-স্লামই জয় করেন সেরেনা উইলিয়ামস। এবার ইউএস ওপেনের শিরোপা জিততে পারলে ‘সেরেনা-স্ল্যাম’ পূর্ণ করতে পারবেন তিনি।