ঢাকাThursday , 3 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্মিথের আসল পরীক্ষা শুরু

Link Copied!

smithস্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের পর মাইকেল ক্লার্ক ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান। এরপর সদ্য শেষ হওয়া পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজের পর মাইকেল ক্লার্ক আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। ফলে টি-২০, টেস্ট ও ওয়ানডে তিন ফরম্যাটের অধিনায়কত্বের বাহুবন্ধনীই স্টিভেন স্মিথের হাতে এসে পড়ে।
অ্যাশেজের পর আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডে এবং ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-২০ ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন স্মিথ। তবে তার আসল পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। এদিনই স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি খেলতে নামবে স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে সাউদাস্পটনে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-১।
ঘরের মাঠে বিশ্বকাপ শিরোপা জেতার পর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে মাত্র একটি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ২০ রানে জিতে নেয় স্টিভেন স্মিথের দল। তবে ইংল্যান্ডের কাছে ৩-২ ব্যবধানে অ্যাশেজ হারার পর পুনর্গঠনের মধ্য দিয়ে যাওয়া অস্ট্রেলিয়া স্টিভেন স্মিথের অধীনে কেমন করত পারবে সেটাই দেখার বিষয়।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ‘লজ্জাজনক’ভাবে বিদায় নেয় ইংল্যান্ড। তবে বিশ্বকাপের পরই তারা ঘুরে দাঁড়ায়। ঘরের মাঠে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েও আক্রমণাত্মক ক্রিকেটের পসরা সাজিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নেয় এউইন মরগ্যানের দল।
পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে জেতার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র টি-২০ ম্যাচেও হারতে হারতে জিতে যায়। ফলে ঘরের মাঠে অসিদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেরও নিশ্চয় একই লক্ষ্য নিয়ে মাঠেম নামবে আত্মবিশ্বাসী ইংল্যান্ড।
টানা ক্রিকেটের মধ্যে থাকায় এবং আগামী ব্যস্ত শিডিউলকে সামনে রেখে দলের অন্যতম দুই সেরা পেসার মিচেল জনসন ও জস হ্যাজেলউড ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ফলে আক্রমণাত্মক ক্রিকেট খেলা ইংল্যান্ডের সামনে মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সরা বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন।
অ্যাশেজ সিরিজ হারার পর একমাত্র টি-২০ তে আত্মবিশ্বাস অনেকটাই কমে গেছে অস্ট্রেলিয়ার। বিপরীত চিত্র ইংলিশ শিবিরে। টি-২০ তে মঈন আলি ও মরগ্যানের ব্যাটিং ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে সাসজ জোগাবে। এছাড়া ব্যাটিংয়ে ঝড় তুলতে প্রস্তুত রয়েছেন অ্যালেক্স হেলস ও জস বাটলার।
তবে বোলিংয়ে শক্তি কিছুটা কমেছে ইংলিশদের। টানা ক্রিকেটের মধ্যে থাকায় ইংল্যান্ডও দলের দুই সেরা বোলার স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসনকে বিশ্রাম দিয়েছে ইসিবি। লিয়াম প্লাঙ্কেট ও স্টিভেন ফিনের সঙ্গে পেস বোলিংয়ে থাকবেন বেন স্টোকস ও ক্রিস উড, মার্ক উড তো রয়েছনই। স্পিন অ্যাটাকে থাকবেন মঈন আলি।
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার সর্বশেষ ১০ ওয়ানডেরে ফলাফল ইংলিশদের জন্য চরম ভীতি-জাগানিয়া। সর্বশেষ ১০ সাক্ষাতে ইংল্যান্ড চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার কাছে ৯ বারই পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে। আজ কী স্বাগতিক ইংল্যান্ড পারবে এই ব্যবধান কমিয়ে আনতে? নাকি স্টিভেন স্মিথ অস্ট্রেলিয়ান অধিনায়ক হিসেবে তার আসল পরীক্ষায় পাস করবেন সেটাই দেখার বিষয়।
টিম নিউজ:
ইংল্যান্ড: জেসন রায় ও অ্যালেক্স হেলস যদি ওপেনিং জুটি হিসেবে নিজেদের দায়িত্ব অব্যাহত রাখেন তবে মঈন আলি তিন নম্বর পজিশনে ব্যাটিং করবেন। সেক্ষেত্রে জেমস টেলরের একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা কম। পেস বোলিং অ্যাটাকে স্টিভেন ফিনের সঙ্গে মার্ক উড, লিয়াম প্লাঙ্কেট ও ক্রিস উডের একাদশে ঢোকার সম্ভাবনাই বেশি। বাঁ-হাতি পেসার ডেভিড উইলি’র একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। মঈন আলির সঙ্গে স্পিন অ্যাটাকে থাকবেন আদিল রশিদ।
অস্ট্রেলিয়া: টি-২০ তে দলে জায়গা না পেলেও ওয়ানডে সিরিজে মিডল-অর্ডার ব্যাটসম্যান হিসেবে একাদশে ফিরতে যাচ্ছেন জর্জ বেইলি। পেস বোলিং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল নাকি স্পিনার অ্যাস্টন অ্যাগার একাদশে ঢুকবেন সেটা নিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকরা। বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডেতে   ৬৮ বলে ৬৭ রানের দারুণ এক ইনিংস খেলা অভিষিক্ত ওপেনার জো বার্নস ডেভিড ওয়ার্নারের সঙ্গে ইনিংস উদ্বোধন করবেন। উইকেটের পেছনে থাকবেন ম্যাথু ওয়েড। আর জনসন ও হ্যাজেলউডের অনুপস্থিতিতে মিচেল স্টার্কের সঙ্গে প্যাট কামিন্স, নাথান কোল্টার নিল ও শেন ওয়ানটসন রয়েছেন।
ইংল্যান্ডের (সম্ভাব্য) একাদশ: অ্যালেক্স হেলস, জেসন রায়, মঈন আলি, এউইন মরগ্যান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার, স্যাম বিলিংস, আদিল রশিদ, ডেভিড উইলি, লিয়াম প্লাঙ্কেট ও স্টিভেন ফিন।
অস্ট্রেলিয়ার (সম্ভাব্য) একাদশ: ডেভিড ওয়ার্নার, জো বার্নস, স্টিভেন স্মিথ (অধিনায়ক), জর্জ বেইলি, শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল/অ্যাস্টন অ্যাগার, মিচেল মার্শ, ম্যাথু ওয়েড, নাথান কোল্টার নিল, মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স।