বিনোদন ডেস্ক : রাতভর শুটিংয়ে অংশ নিলেন পপি। উত্তরার একটি শুটিং হাউসে গত রবিবার থেকে মঙ্গলবার টানা তিন রাত তিনি শুটিং করেছেন তিনি।
জানা গেছে, বি ইউ শুভর ‘এক্সপ্রেশন অব লাভ’ নাটকে কাজ করছেন পপি। নির্মাতা বি ইউ শুভ জানালেন, ‘আমার বেশিরভাগ কাজগুলো রাতেই করি। এবার ব্যতিক্রম হয়নি। আর প্রত্যেক ঈদেই পপিকে নিয়ে একটা কাজ করি। পপি খুব সহযোগিতা করেছেন। রাতে শুটিং শুরু করে সকাল নয়টা পর্যন্ত শুটিং করেছে।’
নাটকে একজন ডাকসাইটে মডেল হিসেবে অভিনয় করছেন পপি। নাটকে দেখা যাবে, একজন ক্ষমতাবান ব্যাবসায়ীর ট্রাপে পড়ে পপি। ব্যবসায়ীর ফ্লাটেই পপিকে থাকতে বাধ্য করা হয়। মানসিকভাবে নির্যাতন করা হয়। পপি সেখান থেকে মুক্তি চায়। আরেকজন জুনিয়র মডেল সেখান থেকে উদ্ধার করে। পরে দুজনের প্রেম হয়। পপি ছাড়াও নাটকে আরো অভিনয় করেছন সোহেল সিরাজ। নাটকটি ঈদে প্রচারিত হবে।

