ঢাকাThursday , 3 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেন্সরে চাষীর ‘ভুল যদি হয়’

Link Copied!

vul-jodi-hoyবিনোদন ডেস্ক : সম্প্রতি সেন্সরে জমা পড়েছে চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ভুল যদি হয়’ ছবিটি। গতবছর এপ্রিলে আলিশা প্রধান ও ইমন অভিনীত এ চলচ্চিত্রটির চিত্রধারণ শেষ হয়।
বছরের শুরুতেই চলচ্চিত্রের রঙিন দুনিয়া থেকে বিদায় নেন ‘ওরা ১১ জন’ খ্যাত নির্মাতা চাষী নজরুল ইসলাম।  কিন্তু তিনি চলে গেলেও রয়ে গেছে তার সৃষ্টিকর্ম। তেমনই একটি চলচ্চিত্র ‘ভুল যদি হয়’।  চাষীর জীবদ্দশায় ছবিটির শুটিং শেষ হলেও, বেশ কিছু কাজ বাকি ছিল। অবশেষে অন্যান্য কাজ শেষে সম্প্রতি ছাড়পত্রের জন্য ছবিটি সেন্সর বোর্ডে জমা দেয়া হল। ২ আগস্ট ছবিটির সেন্সর শো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ছবির সেন্সর প্রসঙ্গে আলিশা জানান, সেন্সর শো’র আগে গতকাল এটিএন বাংলার অফিসে সিনেমার কলাকূশলীরা পুরো ছবিটি দেখেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন ছবির নায়ক ইমন ও সম্রাট হোসেন।
উল্লেখ্য, ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে গড়ে উঠেছে ‘ভুল যদি হয়’ ছবির গল্প। এতে আলিশা প্রধান ও ইমন ছাড়াও অভিনয় করেছেন নবাগত দোলা ও সম্রাট হোসেন।