ঢাকাThursday , 3 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যৌন হয়রানি : ঢাবির তিন ছাত্র আদালতে

Link Copied!

Sexual-harassmentনিজস্ব প্রতিবেদক : সহপাঠীকে যৌন হয়রানির অভিযোগে আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন ছাত্রকে আদালতে চালান দিয়েছে শাহবাগ থানা-পুলিশ।
আটক তিন ছাত্র হলেন অমর একুশে হলের প্রথম বর্ষের শিক্ষার্থী রাতুল হাসান নাঈম, আমিরুল ইসলাম ও নাজমুস সাকিব।
এর আগে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে টিএসসি চত্বর থেকে তাদের আটকের পর শাহবাগ থানা-পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের আদালতে চালান দেওয়া হয়েছে বলে জানান শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন যৌন হয়রানির অভিযোগে ওই তিন ছাত্রকে থানায় সোপর্দ করেছে। আমরা ৫৪ ধারায় তাদের আদালতে চালান দিয়েছি। এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি তাদের বিরুদ্ধে মামলা করে, সেটাও আমরা দেখব।’
ওসি আবু বকর সিদ্দিক আরো বলেন, সোহরাওয়ার্দী উদ্যান বা তার আশপাশ এলাকায় বর্তমানে অপ্রীতিকর ঘটনা বেড়ে গেছে। এ জাতীয় ঘটনা যেন না ঘটে, সে ব্যাপারে তদারকি জোরদার করা হয়েছে।
ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর ড. এ এম আমজাদ আলী জানান, বুধবার দিবাগত রাত সোয়া একটার দিকে রোকেয়া হলের এক ছাত্রী ও তার দুই সহপাঠী টিএসসির পায়রা চত্বরে বসে গল্প করছিলেন। পরে তাদের সেখান থেকে চলে যেতে বলা হয়। এর কিছুক্ষণ পর তিন যুবক ওই ছাত্রীর কাপড় ধরে টান দেয়। পরে মেয়েটির চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় ওই তিনজন মাদকাসক্ত ছিলেন।
তিনি আরো বলেন, ওই মেয়ে কেন গভীর রাতে টিএসসিতে এসেছিলেন, সেটিও খতিয়ে দেখা হবে। দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।