অর্থনৈতিক প্রতিবেদক : অভিনব পন্থায় জালিয়াতি করে এনসিসি ব্যাংক থেকে ৯ কোটি টাকা আত্মসাৎকারী সিদ্দিকুর রহমানকে আটক করেছে বলে জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার সকালে রাজধানীর কমলাপুর থেকে আটক করা হয় বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম।
তিনি বলেন, র্যাব-৩ এর একটি টিম তাকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র্যাব-৩ এর টিকাটুলির কার্যালয়ে দুপুর ২টায় ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

