ঢাকাWednesday , 2 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুৎ-গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার না হলে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও

Link Copied!

gas-electicityনিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ-গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার ও তেলের দাম কমানো না হলে  জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন (বিএসএসএফ)।
বুধবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বিদ্যুৎ-গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার ও তেলের দাম কমানোর দাবিতে এক মানববন্ধনে সংগঠনটির নেতা-কর্মীরা এ তথ্য জানান।
মানববন্ধন কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নেতৃবৃন্দ ক্ষোভ ও নিন্দা জানিয়ে বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম যখন ব্যারেলপ্রতি ১২০ ডলার থেকে কমে ৪০ ডলার হয়েছে, তখন কোন যুক্তিতে বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানো হলো- তা আমাদের বোধগম্য নয়। বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে শ্রমজীবী মানুষের অর্থনৈতিক সংকট আরো তীব্র হবে, মিল-কারখানায় বিরূপ প্রভাব পড়বে, অনেক কারখানা বন্ধ হবে, শ্রমিক বেকার হবে, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়বে, গাড়িভাড়া ইতিমধ্যে বেড়েছে। গণতান্ত্রিক সরকারের পক্ষ থেকে এই ধরনের অযৌক্তিক গণবিরোধী আচরণ দেশবাসীর কাম্য নয়।  তাই অনতিবিলম্বে বিদ্যুৎ-গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করে, তেলের দাম কমাতে হবে, না হলে পরবর্তী সময়ে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মোছাদ্দেক হোসেন স্বপনের সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি হারুনার রশিদ ভূঁইয়া, মাহাবুবুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক মোকাদ্দেম হোসেন, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।