বিনেদান ডেস্ক : একেই বুঝি বলে আওয়াজ দিয়ে ফেরা। মাতৃকালিন বিরতীর পর আবারও বলিউড পাড়ায় ঝড় তুলতে আসছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সেই ফেরাটা যেনতেন ভাবে নয়। বরং পূর্বাভাস বলছে, তিনি আসছেন আরও বেশি মোহ ছড়াতে। আসছেন রুপের জৌলুস নিয়ে। জাজবা দিয়ে কামব্যাক করছেন বিউটি কুইন অ্যাশ। তবে বড়পর্দায় মুখ দেখানোর আগে তার রূপের ছটা ছড়াবে আপনার ড্রইংরুমেও। আপনি তৈরি থাকুন। ঐশ্বরিয়া নিজেই হাজির হবেন আপনার সামনে।
তিনি নিজেই জানিয়েছেন, জাজবা-এর প্রচারে খুব শিগগির-ই একটি টিভি রিয়্যালিটি শো-তে দেখা যাবে তাকে।
কি নাম চ্যানেলটির? কোন শোয়ে, কয়টায় দেখা যাবে তাকে? এমন প্রশ্ন হয়তো ঐশ্বরিয়া ভক্তদের মনে উঁকি দিতে শুরু করেছে। তবে এখনই তা বলতে নারাজ এ বিশ্বসুন্দরী। শুধু বলেছেন, একটি নাচের রিয়েলিটি শোয়ে দেখা দিবেন তিনি।
জাজবা দিয়ে বলিউডে নতুন ইনিংস শুরু করেছেন বচ্চন বধূ। প্রথম ছবি মুক্তির আগেই, তার ঝুলি উপচে পড়ছে নতুন কাজের প্রস্তাব। পাকিস্তানের জেলে ফাঁসি হওয়া ভারতীয় বন্দি, সর্বজিৎ সিংহের জীবন নিয়ে ‘বায়োপিক’ তৈরি করছেন পরিচালক উমাঙ্গ কুমার। যেখানে সর্বজিতের বোন দলবীর কৌরের ভূমিকায় অভিনয় করবেন ঐশ্বরিয়া।
সঞ্জয় গুপ্তার অ্যাকশন-ড্রামা জাজবা-য় এক আইনজীবীর ভূমিকায় দেখা যাবে ঐশ্বরিয়াকে। ইরফান খান, শাবনা আজমি এবং জ্যাকি শ্রফের মতো তারকাও এই সিনেমায় অভিনয় করছেন। আগামী ৯ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে।

