ঢাকাWednesday , 2 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রনবীরের প্রেমে হাবুডুবু আথিয়া

Link Copied!

ronobir-athiaবিনোদন ডেস্ক :‘দিল ধারকানে দো’ ছবির তারকা অভিনেতা রনবীর সিংকেই নিজের পছন্দের অভিনেতা বলে মন্তব্য করেছেন সুপারস্টার অভিনেতা সালমানের হাত ধরে প্রথমবার ছবিতে অভিনয় করতে আসা অভিনেতা সুনীল শেঠি কন্যা আথিয়া শেঠি!
জানা গেছে, শীঘ্রই সালমান খানের প্রডাকশনে নির্মিত মুক্তির অপেক্ষায় থাকা আলোচিত ছবি ‘হিরো’-তে অভিষেক হয়েছে আথিয়া শেঠির। আর এ ছবির প্রমোটিংয়ের ব্যস্ততায় এখন রাত দিন কাটছে তার। সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নেরও ঠিকঠাক উত্তরও দিতে হচ্ছে। এরই মধ্যে একটি ম্যাগাজিনের প্রচ্ছদ গার্ল হয়েছেন তিনি। সেখানেই বলিউডে তার পছন্দের অভিনেতা কে জিজ্ঞেস করলে আথিয়া বলেন, আমি রনবীর সিংয়ের বিশাল ভক্ত। তাকে অভিনেতা হিসেবে আমার অসাধারণ লাগে। সব চরিত্রের জন্যই তাকে মানানসই বলে মনে হয়।
উল্লেখ্য, সালমান খানের হাত ধরে আসন্ন ছবি ‘হিরো’-তে প্রথমবারের মত অভিনয় করেছেন আথিয়া শেঠি। সালমান খানের প্রযোজনায় ছবিটি নির্মাণ করছেন নিখিল আদভানি, সুভাষ ঘাইয়ের ‘হিরো’ ছবিটি অবলম্বনে নির্মাণ হচ্ছে নতুন ‘হিরো’। ইতিমধ্যে ছবির পোস্টার, টিজার, ট্রেলার এবং সালমানের কণ্ঠে একটি গান দিয়ে ইতিমধ্যে বলিউডের আকাঙ্ক্ষিত ছবির তালিকায় পৌঁছে গেছে ছবিটি। আথিয়া ছাড়াও ছবিটিতে অভিষেক হতে যাচ্ছে সুরজ পাঞ্চোলি! আসছে সেপ্টেম্বরের ১১ তারিখে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।