ঢাকাWednesday , 2 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদে ‘প্রার্থনা’ নিয়ে আসছেন জয়

Link Copied!

parthona1বিনোদন ডেস্ক : গেল জুনে সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় প্রথম চলচ্চিত্র ‘প্রার্থনা’। ইমেপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত ছবিটি আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছেন ।
দীর্ঘ ১৮ বছরেরও বেশি সময় ধরে ছোটপর্দায় কাজ করছেন শাহরিয়ার নাজিম জয়।  নাটকে অভিনয়ের পাশাপাশি লেখালেখির সঙ্গেও জড়িত তিনি। ভালোলাগা থেকে চলচ্চিত্রে অভিনয় করেছেন, আবার নাটকও পরিচালনা করেছেন। দীর্ঘ এই অভিজ্ঞতা থেকেই নির্মাণ করেছেন ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র ‘প্রার্থনা’।  সম্প্রতি ছবিটি প্রদর্শনের জন্য ছাড়পত্রও পেয়েছেন। এবার মুক্তি দেয়ার পালা।
এ প্রসঙ্গে জয় বলেন, ‘দুই মাসেরও বেশি সময় আগে ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। তাই এবারের ঈদেই ছবিটি মুক্তি দিতে চাই।  এ বিষয়ে  ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের সঙ্গে কথা হয়েছে। তারাও এ বিষয়ে একমত। আশা করছি, এবারে ঈদে দর্শকরা হলে বসেই প্রার্থনা দেখতে পারবেন।’
ছবির গল্প প্রসঙ্গে জয় বলেন, ‘আমার ছবিটা সবার জন্য নয়। কারণ গল্পের প্রেক্ষাপট অনেকটা ইরানী ছবির মতো। এখানে মূলত তিনটি সামাজিক সমস্যাকে তোলে ধরা হয়েছে।  যা একটি শিশুর পরিপূর্ণ বিকাশে বাধার সৃষ্টি করে।’
তিনি আরো বলেন, ‘ব্যস্ততার কারণে মা-বাবারা তাদের শিশু সন্তানকে খুব একটা সময় দেন না। ফলে শিশুটির দায়িত্ব পরে গৃহপরিচারিকার উপর। যার বয়স শিশুটির চেয়ে খুব একটা বেশি নয়। সেই গৃহপরিচারিকাটি আবার এই পরিবারেরই কারো দ্বারা নিগৃহীত হয়। অন্যদিকে পরিবারের একমাত্র বায়োজেষ্ঠ্য ব্যক্তিটিকে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে হয়। ফলে পরিবারের একমাত্র শিশুটিই হয় ভিকটিম। যা নিয়ে আমার চলচ্চিত্র ‘প্রার্থনা’।
উল্লেখ্য, ‘প্রার্থনা’ ছবিটি পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন জয়। এছাড়াও রয়েছেন তৌকির আহমেদ, মৌসুমী নাগ, নওশীন, কল্যাণসহ আরো অনেকে।