ঢাকাWednesday , 2 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবারো লোগো বদলালো গুগল

Link Copied!

google1তথ্যপ্রযুক্তি ডেস্ক : এক বছরের মাথায় ফের লোগোতে বড় ধরনের পরিবর্তন আনলো সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। ব্রাউজারে গুগল ডটকমে ঢুকলেই নতুন লোগো সম্বলিত ভিডিও দেখা যাচ্ছে। এছাড়া মঙ্গলবার নিজস্ব ব্লগে এ ঘোষণাও দিয়েছে কোম্পানিটি।
ব্লগে বলা হয়েছে, গত ১৭ বছরে ‍গুগল ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। পণ্যের চেহারা এবং রুচির মূল্যায়নে এসব পরিবর্তন আনা হয়েছে। এরই ধারাবাহিকতায় আরেকটি পরিবর্তন আনা হলো।
এবার পরিবর্তনের সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে, ছোট থেকে বড় সব ধরনের ডিভাইসে গুগলের সব সেবা সহজে পৌঁছে দেয়া।
বর্ণতে পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে বেশি বদলেছে G অক্ষরটি। এছাড়া এবারের লোগো প্রথমেই অ্যানিমেট হবে। এছাড়া আইকনের ঈষৎ নীল “g” অক্ষরটির বদলে এবার চার রঙ সমৃদ্ধ “G” বসানো হয়েছে। যাতে লোগোর সাথে ঠিকঠাক মিলে যায়।