ঢাকাTuesday , 1 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলায় হোয়াটসঅ্যাপ নিয়ে এলো বাংলালিংক

Link Copied!

banglalinkতথ্যপ্রযুক্তি ডেস্ক : দেশে প্রথমবারের মতো অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীদের জন্যে বাংলাভাষায় হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ নিয়ে এলো মোবাইল টেলিকম অপারেটর বাংলালিংক ।
বাংলাভাষার এই হোয়াটসঅ্যাপে থাকছে বেশকিছু আকর্ষণীয় ও নতুন ফিচার। যা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আরো সহজ ও বন্ধুসুলভ হতে যাচ্ছে। একজন ব্যবহারকারী প্রতিটি চ্যাটে নোটিফিকেশন পাওয়ার জন্যে চাইলেই নিজের মতো করে চ্যাট সেটিংস গুছিয়ে নিতে পারবেন। এছাড়াও থাকছে চ্যাটে নন-রিড অপশন অথবা ম্যাসেজ প্রিভিউ থেকে রিপ্লাই দেয়ার মতো আকর্ষণীয় ফিচার। সেটিংস থেকে চ্যাট এবং কলে অপশনে গিয়ে ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ ব্যবহারের সময় ব্যবহৃত ডাটা কমাতে পারবেন।
কোন সিমকার্ড বা কোন ফোন নম্বর সংযোজন ছাড়াই যে কেউ তাদের ইচ্ছেমতো হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। খুব সহজেই এর মাধ্যমে তাদের বন্ধু ও পরিবারের সদস্যদের সাথে নিজের অবস্থান, ফটো, ভিডিও, সাউন্ড ক্লিপ ইত্যাদি শেয়ার করতে পারবেন।
ব্যবহারকারীরা চাইলেই হোয়াটসঅ্যাপে ডিলিট করা ম্যাসেজ পুনরুদ্ধার করতে পারবেন। অথবা তাদের গ্রুপে কে, কখন তার ম্যাসেজ পড়লেন, তাও দেখে নিতে পারবেন। খুব সহজেই লুকিয়ে রাখা যাবে নিজের ফটো ও স্ট্যাটাস। চাইলেই দেয়া যাবে প্রতিটি চ্যাটে নোটিফিকেশন। এছাড়াও থাকছে চ্যাটে নন-রিড অপশন অথবা ম্যাসেজ প্রিভিউ থেকে রিপ্লাই দেয়ার মতো আকর্ষণীয় ও নতুন নতুন ফিচার ।
এ বিষয়ে হোয়াটসঅ্যাপের সহ প্রতিষ্ঠাতা ব্রায়ান একটন বলেন, ‘সকল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যে হোয়াটসঅ্যাপ এখন বাংলায়। হোয়াটসঅ্যাপে সংযোজিত নতুন বৈশিষ্ট্যের কারনে, বাংলালিংক গ্রাহকেরা এখন বিশ্বব্যাপী তাদের বন্ধু এবং পরিবারের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারবেন।
বাংলালিংকের সিনিয়র মার্কেটিং ডিরেক্টর সোলায়মান আলম বলেন, ‘বাংলায় হোয়াটসঅ্যাপ শুধুমাত্র বাংলাদেশে এই অ্যাপ্লিকেশনের ব্যবহারকেই জনপ্রিয় করে তুলবে না। একইসঙ্গে আমাদের প্রাণপ্রিয় বাংলাভাষার বিশ্বব্যাপী বিস্তারে গুরুত¦পূর্ণ ভূমিকাও রাখবে।