ঢাকাTuesday , 1 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২২ বছর পর লংকান দুর্গ জয় ভারতের

Link Copied!

indiaস্পোর্টস ডেস্ক : শ্রীলংকার মাটি ভারতের জন্য ছিল দুর্বোধ্য, অচেনা। ১৯৯৩ সালে লংকার মাটিতে সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছিল ভারত, মোহাম্মদ আজহার উদ্দিনের নেতৃত্বে। এরপর থেকে শুধুই হতাশা, সিরিজ হারের আক্ষেপ। এবার বিরাট কোহলির নেতৃত্বেই নতুন ইতিহাস গড়ল ভারত। দীর্ঘ ২২ বছর পর শ্রীলংকার মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেয়েছে আজহার উদ্দিনের উত্তরসূরীরা।আগের দুই টেস্ট ম্যাচে দুই দলই জিতেছিল একটি করে। ফলে সিরিজে সমতা ছিল ১-১ ব্যবধানে। সিরিজ নির্ধারণী কলম্বো টেস্টে মঙ্গলবার ভারত জিতেছে ১১৭ রানের বড় ব্যবধানে। ফলে ২-১ ব্যবধানে সিরিজের ট্রফি নিশ্চিত করল কোহলিরা।
শুধু তাই নয়, দীর্ঘ চার বছর পর বিদেশের মাটিতে কোন সিরিজ জয় এটি ভারতের। ২০১১ সালের জুনে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিদেশের মাটিতে কোন সিরিজ জিতেছিল ভারত। এর মাঝে খেলেছে সাতটি সিরিজ, এর মধ্যে ছয়টিতেই হার। একমাত্র ড্র, গেল জুনে বাংলাদেশের বিরুদ্ধে এক টেস্ট সিরিজে।
অধিনায়ক হিসাবে কোহলিরও এটি প্রথম কোন সিরিজ জয়। সবচেয়ে বড় রেকর্ড যেটি তাহলো, ০-১ ব্যবধানে পিছিয়ে থাকার পর এ পর্যন্ত কোন সিরিজ জিততে পারেনি ভারত, কিন্তু শ্রীলংকার মাটিতে সেই কাজটি করে দেখাল কোহলি শিবির।
গলেতে প্রথম টেস্ট শ্রীলংকা জিতেছিল ৬৩ রানে। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুঁড়ে দাঁড়ায় ভারত। সাঙ্গাকারার বিদায়ী টেস্টে ভারত জেতে ২৭৮ রানের বিশাল ব্যবধানে। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচেও ভারত জিতল হেসেখেলে, শেষ দিকে বাড়তি রোমাঞ্চ ছড়িয়ে।
এই টেস্ট জিততে হলে শ্রীলংকাকে করতে হতো রেকর্ড। জয়ের জন্য শ্রীলংকার টার্গেট ছিল ৩৮৬ রান। দেশের মাটিতে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৩৫২ রান তাড়া করে জেতার রেকর্ড আছে শ্রীলংকার। শেষ পারেনি শ্রীলংকা। ভারতের বিরুদ্ধে চতুর্থ ইনিংসে ২৬৮ রানে অলআউট ম্যাথিউস শিবির।
প্রথম ইনিংসে ভারত করেছিল ৩১২। জবাবে শ্রীলংকা তাদের প্রথম ইনিংসে গুটিয়ে গিয়েছিল ২০১ রানে। দ্বিতীয় ইনিংসে ভারত করে সবকটি উইকেট হারিয়ে ২৭৪ রান। ফলে জয়ের জন্য শ্রীলংকার সামনে টার্গেট দাঁড়ায় ৩৮৬ রানের।  চতুর্থ দিনের শেষ বেলায় এই টার্গেটে খেলতে নেমে ৬৭ রানে তিন উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করেছিল শ্রীলংকা।
মঙ্গলবার ম্যাচের পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য শ্রীলংকার দরকার ছিল ৩১৯ রান। আর ভারতের দরকার ছিল সাত উইকেট। তবে লড়াইটা শেষদিনে বেশ ভালোই হয়েছে। বিশেষ করে লংকান অধিনায়ক অ্যাঞ্জোলো মাথিউস ও পেরেরার তীব্র প্রতিরোধ বাড়িয়ে দিয়েছিল টেস্টের রোমাঞ্চ। ম্যাথিউস সেঞ্চুরি (১১০) করে বিদায় নেন ইশান্ত শর্মার বলে। টেস্ট ক্রিকেটে ইশান্তর এটি ছিল ২০০তম উইকেট।
আর ৭০ রান করা পেরেরাকে ফেরান অশ্বিন। এরপর বাকি কাজটা সহজেই করে নেয় ভারত। সিলভা ২৭ রান করলেও বাকি লংকান ব্যাটসম্যানরা ২০ এর উপরে আসতে পারেনি। শেষ পর্যন্ত মিশ্রর বলে প্রদীপ এলবিডব্লিউর ফাঁদে পড়লে জয়ের উৎসবে শামিল হয় কোহলি-পূজারা, ইশান্তরা।
প্রথম ইনিংসে অপরাজিত ১৪৫ রান করার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন ভারত ওপেনার চেতশ্বর পূজারা। বল হাতে পুরো সিরিজে দুর্দান্ত নৈপুণ্য করার সুবাদে সিরিজ সেরা হয়েছেন ভারত স্পিনার রবি চন্দ্রন অশ্বিন।